সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশকে নেতৃত্বহীন করতে হাদিকে হত্যাচেষ্টা : আসিফ মাহমুদ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম
আসিফ মাহমুদ ¦ ছবি: সংগৃহীত

চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন করার উদ্দেশ্যেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা একাত্তরে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন করার জন্য শরিফ ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে। একাত্তরে যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাহীন করার চেষ্টা করা হয়েছিল, ঠিক তেমনি জুলাইয়ের পরাজিত শক্তি আজ একই কৌশলে হাদিকে হত্যার মাধ্যমে দেশকে নেতৃত্বশূন্য করতে চাচ্ছে। অনেককে ইতোমধ্যে হিট লিস্টে রাখা হয়েছে।

তিনি দৃঢ় কণ্ঠে বলেন, একাত্তরে যেমন পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবারও এই ফ্যাসিবাদী শক্তির পরাজয় অনিবার্য।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও যোগ করেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে অপশক্তিকে শক্ত হাতে দমন করা হয়েছিল, আজও কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। রাষ্ট্র ও জনগণের স্বার্থে এসব অপশক্তিকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X