সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘আওয়ামী দুর্বৃত্তরা অর্ধশত প্রার্থীকে টার্গেট করেছে’

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ¦ ছবি: ঢাকা মেইল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দুর্বৃত্তরা অন্তত অর্ধশত প্রার্থীকে টার্গেট করেছে বলে গুরুতর অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী দুর্বৃত্তদের পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তিনি দাবি করেন, হামলাকারীরা দীর্ঘদিন ধরে ওসমান হাদির সঙ্গে বন্ধু সেজে মিশেছে এবং একাধিকবার তার কার্যালয়ে যাতায়াত করেছে। তার ভাষায়, ছাত্রলীগের দুর্বৃত্তরাই ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই,—বলেন তিনি।

নির্বাচনের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাশেদ খাঁন বলেন, সরকার যদি সত্যিকার অর্থে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে তার পদ থেকে সরিয়ে দিতে হবে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটি ঘৃণ্য ও সহিংস পরিকল্পনা গ্রহণ করেছে। এ বিষয়ে তিনি দুইজন উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন এবং ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন বলেও জানান। রাশেদ খাঁনের ভাষায়, আমি স্পষ্টভাবে বলেছি—আওয়ামী লীগকে যদি কোনোভাবে সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা নির্বাচনের মাঠে থাকতে পারবো না।

ওসমান হাদির ওপর হামলার দায় সরকারকে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ওসমান হাদি যদি আমাদের মধ্যে ফিরে না আসে, তাহলে এর সম্পূর্ণ জবাবদিহিতা সরকারকেই করতে হবে।

আল্টিমেটাম দিয়ে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারেন না। তার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। তিনি ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X