সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ওসমান হাদির অবস্থা ‘চরম সংকটাপন্ন’, জানালেন রাশেদ খাঁন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
ওসমান হাদি ও রাশেদ খাঁন ¦ ফাইল ফটো

গুলিবিদ্ধ গণঅধিকার পরিষদের নেতা ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

রাশেদ খাঁন বলেন, এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। দেশবাসীর প্রতি আমার অনুরোধ—সবাই ওসমান হাদির জন্য দোয়া করুন।

তিনি আরও জানান, হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গেলে তার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের বৈঠক চলছিল। আমি ওসমান হাদির ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং এখনও অপরিবর্তনীয়, বলেন রাশেদ খাঁন।

এ সময় রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, আমি আগেও সাংবাদিক ভাইদের বলেছিলাম—আগামী নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে। এরই অংশ হিসেবে শুক্রবার ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এরপর হয়তো আমি বা আমাদের দলের অন্য কেউ টার্গেটের শিকার হতে পারে।

প্রার্থী ও নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আমাদের নিরাপত্তা কোথায়? প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা কীভাবে নির্বাচনে গণসংযোগ করবে?” এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং দেশব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X