সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাদির বাম কানের নিচে গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ঢাকা অফিস
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
হাদির বাম কানের নিচে গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক ¦ ফাইল ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকার বিজয়নগর মোড়ে নির্বাচনী প্রচারণা চলাকালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির বাম কানের নিচে গুলি লাগে এবং ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধ অবস্থায় দুপুর আড়াইটার কিছু পরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে জানান, তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই মো. সেলিমও বলেন, হাদির মাথা থেকে রক্তক্ষরণ দেখা গেছে। মাথা লক্ষ্য করেই গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করছি। তাকে ইমারজেন্সির ওসেক ইউনিটে নেওয়া হয়েছে।

শরিফ ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে যান জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, হাদির মতো আমাদের জীবনও ঝুঁকির মধ্যে আছে। আমাদেরকেও হত্যা করা হতে পারে। তবুও আমরা জীবন দিয়ে লড়াই চালিয়ে যাব।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিজয়নগরে তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। তবে এখনো নিশ্চিত নই। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। যাচাই শেষে বিস্তারিত জানানো হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X