সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না : সালাহউদ্দিন আহমদ

ঢাকা অফিস
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যে দলের নীতি-আদর্শ ও পরিকল্পনা নেই, তারা শুধু ধর্মের নামে ‘ট্যাবলেট’ বিক্রি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে বিএনপির হাতে রয়েছে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা।

সালাহউদ্দিন এই মন্তব্য করেন সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে। তিনি বলেন, আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণে যে সুষ্ঠু পরিকল্পনা আছে তা মানুষ জানতে পারুক।

তিনি আরও যোগ করেন, যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায়, তাদের আগে জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশন কোথায়। জনগণ এসব বোঝে। তাঁর মতে, রাষ্ট্র পরিচালনায় পরিকল্পনা ছাড়া কাজ করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে।

সালাহউদ্দিন আহমদ বলেন, যে দলের নীতি-আদর্শ নেই, তাদের কোনো পরিকল্পনা নেই। তারা শুধুমাত্র ধর্মের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণ ইতিমধ্যেই তাদের চেনেছে এবং মুখোশ উন্মোচিত হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে।

এ কর্মসূচির মাধ্যমে বিএনপি আগামী বাংলাদেশের জন্য জনগণের মতামত নেবে এবং এর ভিত্তিতে তৈরি করা হবে দলের নির্বাচনী ইশতেহার। সাত দিনব্যাপী এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন। এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচিটি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X