সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দেশে আর কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না : সালাহউদ্দিন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম
কক্সবাজার-১ আসনের নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের জনসভায় সালাহউদ্দিন আহমদ  ¦  ছবি: সংগৃহীত

বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করে—জনসভায় এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজার-১ আসনের নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা ৩১ দফা কর্মসূচিতে পরিষ্কার জানিয়েছি—বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বিএনপির নীতি। বাংলাদেশে আর কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।

তিনি আরও বলেন, প্রথম ধাপে ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ধাপে ধাপে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় এনে দারিদ্র্য দূর করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা রক্ষা করে।

ধানের শীষকে “গণমানুষের মার্কা” উল্লেখ করে তিনি সবাইকে ঘরে ঘরে ভোট চাইতে আহ্বান জানান। আমি আমৃত্যু আপনাদের পাশে আছি—বলেন বিএনপির এই নেত্রী।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চান। তিনি বলেন, তিনি আমাদের নেত্রী, আপনাদের নেত্রী। আপনারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন তিনি দ্রুত সুস্থ হন।

গত ২ ডিসেম্বর চকরিয়া থেকে গণসংযোগের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন সালাহউদ্দিন আহমদ। এরপর থেকে পেকুয়ার বিভিন্ন ইউনিয়নে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

তার প্রেস সচিব ছফওয়ানুল করিম জানিয়েছেন, পাঁচ দিনের প্রচারণা শেষে ৭ ডিসেম্বর তিনি ঢাকায় ফিরবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X