সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মার্কিন সংস্থার জরিপ

এই মুহূর্তে ভোট হলে বিএনপি-জামায়াতের ব্যবধান সামান্য

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
এই মুহূর্তে ভোট হলে বিএনপি-জামায়াতের ব্যবধান সামান্য ¦ ছবি: প্রতীকী

যদি আগামী সপ্তায় দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ৩০ শতাংশ ভোটার বিএনপিকে এবং ২৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীর পক্ষে রায় দেবেন—এমন একটি জরিপ জনসমক্ষে এসেছে। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এই জরিপ করেছে।

জরিপে আরও দেখা যায়, একই পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৬ শতাংশ, জাতীয় পার্টি (জাপা) পাবে ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে ৪ শতাংশ ভোট। অন্যান্য দল মিলিয়ে ভোট পেতে পারে ৮ শতাংশ।

আইআরআই-এর সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের পক্ষে একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান এই জরিপ পরিচালনা করে। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়। সিএপিআই (কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং) পদ্ধতিতে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়।

এই জরিপে মোট ৪,৯৮৫ জন অংশ নেন, যাদের সবার বয়স ছিল ১৮ বছর বা তার বেশি। দেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়। তবে রাঙামাটি জেলা নমুনার বাইরে ছিল। গবেষকদের দাবি, জরিপটির আস্থার মাত্রা ৯৫ শতাংশ এবং সর্বোচ্চ ১.৪ শতাংশ ত্রুটির সীমা থাকতে পারে।

বিশ্লেষকেরা বলছেন, বিএনপি ও জামায়াতের সমর্থন কাছাকাছি অর্থাৎ, সমর্থনের ভিত্তিতে দুই দলের ব্যবধান মাত্র ৪ শতাংশ।ফলে ছোট দলগুলোই নির্বাচনে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। বিশেষ করে এনসিপি, জাপা ও ইসলামী আন্দোলনের সমর্থন যেকোনো জোটের পক্ষে পাল্লা ভারী করে দিতে পারে।

তবে তারা আরও মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে ভোট গণনা হওয়ায় জনসমর্থন কাছাকাছি হলেও কোনো একটি দল আসনে এগিয়ে থাকতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X