সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সিসিইউতে খালেদা জিয়া : শারীরিক অবস্থা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম
খালেদা জিয়া ¦ ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার তথ্য জানানো হয়। পোস্টে দায়িত্বশীলতার সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হয় দলের পক্ষ থেকে।

এছাড়া দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়— দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার অনুরোধ করা হচ্ছে।

এদিকে রাতের শেষ প্রহরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বেগম খালেদা জিয়াকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি সাংবাদিকদের জানান, বেগম খালেদা জিয়ার জ্ঞান থাকা সত্ত্বেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। আমরা দূরত্ব বজায় রেখে কথা বলেছি। তিনি আমাদের চিনতে পেরেছেন এবং সালামের জবাব দিয়েছেন।

মির্জা আব্বাস আরও বলেন, শি ইজ নট পারফেক্টলি অলরাইট… ইনশা আল্লাহ, রিকভারি হতে পারে। তিনি দেশের মানুষের কাছে বিশেষভাবে অনুরোধ করেন— শুধু মসজিদ-মাদরাসায় নয়, ব্যক্তিগতভাবেও যেন সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করেন।

খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক কল্যাণের স্বার্থে পরিবার ও বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি রোগীর জন্য প্রয়োজনীয় শান্ত পরিবেশ নিশ্চিত করার কথা বলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X