সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ক্ষমতায় এলে সব ফ্যাসিবাদবিরোধী দলকে নিয়ে সরকার গঠন করবো : জামায়াত আমির

ঢাকা অফিস
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
ক্ষমতায় এলে সব ফ্যাসিবাদবিরোধী দলকে নিয়ে সরকার গঠন করবে বললেন জামায়াত আমির | ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপি এবং অন্যান্য ফ্যাসিবাদবিরোধী দলকে নিয়ে সরকার গঠন করবে বলে ঘোষণা করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান শুক্রবার সকালে রাজধানীর ভাষানটেকে ঢাকা-১৭ আসনের যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইনশাআল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। যারা জাতিকে বিভক্ত করে, তারা জাতির দুশমন। আমাদের দলের কোনো অভিজ্ঞতা নেই জনগণের সম্পদ চুরি বা দুর্নীতিতে যুক্ত হওয়ার।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রাখে, তারা নির্বাচিত হবেন। যদি জামায়াতে ইসলামী নির্বাচিত হয়, তবে সব রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানানো হবে, সবাইকে নিয়ে দেশ গঠন করা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, কেউ বলছেন তারা ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে বাদ দিয়ে সরকার গঠন করবে। আমরা বিনয়ের সঙ্গে বলছি, জনগণ যদি আমাদের নির্বাচিত করে, আমরা কাউকেই বাদ দেব না। সবাইকে সঙ্গে নিয়ে আমরা দেশ গড়বো।

তিনি জাতিকে বিভক্তকারী গোষ্ঠীকে ‘জাতির দুশমন’ আখ্যা দিয়ে বলেন, পুরোনো রাজনীতি আর চলবে না। নতুন ফর্মুলায় আমরা দেশ গড়ব। জনগণ যে সরকারকে বেছে নেবে, সেই সরকার জনগণের স্বার্থকে প্রাধান্য দেবে এবং দুর্নীতিতে জড়াবে না।

ডা. শফিকুর রহমান বর্তমান ব্যবস্থার কঠোর সমালোচনা করে উল্লেখ করেন, ফ্যাসিবাদ বিদায় নেয়নি, বরং এখন ‘ফেসি’ হিসেবে রয়ে গেছে। দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারী এবং মা-বোনদের ইজ্জত নিয়ে লুটপাট এখনো বিদ্যমান।

তিনি বলেন, আমরা দেশের মাটিতে থিতু হয়েছি। জীবন দিয়েছি, জেল বরণ করেছি, কিন্তু দেশ ছেড়ে পালাইনি। আমরা এই দেশ, এই মাটি, এই মানুষকে ভালোবাসি।

ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন,“আমাদের মাটির নিচে বিপুল খনিজ সম্পদ এবং সমুদ্রের নিচে অকল্পনীয় সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা বিশ্বের বুক উঁচু করে দাঁড়াতে পারি না?

সমাবেশে তিনি পুরোনো ফর্মুলা ছেড়ে নতুন ফর্মুলায় দেশ গঠনের অঙ্গীকার করেন এবং জনগণের সরকারকে দুর্নীতি, চাঁদাবাজি ও স্বার্থপরতার বাইরে রাখার প্রতিশ্রুতি দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X