মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভ্রমণ উপন্যাস ‘ফেইথ মোবাইল’ কিশোর পাঠকদের চিন্তার জগৎকে নাড়া দিতে সক্ষম

মোতাহার হোসাইন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পিএম

‘ফেইথ মোবাইল’। এটি কোন ইলেকট্রনিক্স মোবাইল ফোন বা ব্রান্ডের নাম নয়। এটি একটি সাহিত্যকর্ম। ফেইথ মোবাইল মূলত একটি কিশোর– উপযোগী ভ্রমণ উপন্যাস। যেখানে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে পথচলা, নতুন জায়গা দেখা এবং সেই যাত্রার মধ্য দিয়ে জন্ম নেওয়া নানা প্রশ্ন ও উপলব্ধি।

বইটি ভ্রমণ কাহিনি হলেও এটি কিশোর পাঠকদের চিন্তার জগৎকে নাড়া দিতে সক্ষম। গল্পে রয়েছে পথের ধুলো, আকাশের নীরবতা ও প্রশ্নে ভরা কিশোর মন। আছে গুহা, অরণ্য ও মরুভূমি, আবার তারাভরা রাতের নিচে জন্ম নেওয়া প্রশ্ন, দ্বিধা, হাসি ও ভাবনা। সহজ ভাষা, আটটি সংক্ষিপ্ত অধ্যায় ও গতিশীল বর্ণনার কারণে বইটি কিশোরদের পাঠাভ্যাসের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে নেওয়া যায়।

মূলত কিশোর রায়ান, রায়ানের মায়ের বন্ধু আঙ্কেল জর্জ ও তাদের বাহন বিশ্বস্ত ল্যান্ড রোভার এসইউভিটি গাড়ি এবং তাদের গাইড জার্মান মেয়ে সারাহ কে নিয়ে অস্ট্রেলিয়ার ম্যামথ গুহার ভ্রমণ অভিজ্ঞতাকে ঘিরে উপন্যাসটি শুরু। এরপর রেডউড ফরেস্টে অরণ্যের গভীরে, ব্রাইস ক্যানিয়ন, হুভার ড্যামের প্রকৌশল বিস্ময় ও গ্রিফিথ মানমন্দিরে ভ্রমণ অভিজ্ঞতা নিখুত বর্ণনার মধ্য দিয়ে আটটি অধ্যায়ে শেষ করেছেন এই উপন্যাস। ভ্রমণে ব্যবহৃত গাড়িটিকে জর্জ আদর করে নাম দিয়েছেন “ফেইথ মোবাইল”। ফেইথ অর্থাৎ বিশ্বস্ত ও আস্থাশীল বাহন রোভার এসইউভিটি গাড়ির নামে নামকরণ করা হয়েছে উপন্যাসটির। লেখক বইটি উৎসর্গ করেছেন অস্ট্রেলিয়ার মানবতাবাদী লেখক জিওর্দানো ব্রুনোর প্রতি- যিনি নিজের চিন্তার মূল্য জীবন দিয়ে পরিশোধ করেছিলেন।

বইটি সম্পর্কে লেখক নাফিস সাদিক শাতিল বলেন, “আমি চেয়েছি কিশোররা এই গল্পে শুধু ভ্রমণের রোমাঞ্চ না খুঁজে, নিজের ভেতরে প্রশ্ন করার জায়গাটা খুঁজে পাক। ভ্রমণ যেমন মানুষকে নতুন বাস্তবতার মুখোমুখি করে, তেমনি বিশ্বাস ও ভাবনার সীমানাও নড়বড়ে করে দেয়- এই অনুভূতিটাই তুলে ধরতে চেয়েছি।”

লেখক আরও জানান, বর্তমান সময়ে কিশোরদের জন্য এমন গল্পের প্রয়োজন, যেখানে বিনোদনের পাশাপাশি চিন্তার খোরাক থাকবে। সেই ভাবনা থেকেই ‘ফেইথ মোবাইল’এর পরিকল্পনা। লেখক নাফিস সাদিক শাতিলের এই নতুন বই ‘ফেইথ মোবাইল’ এবারের অমর একুশে বইমেলায়ই প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে অনুভব প্রকাশনী।

ভ্রমণ, কৌতূহল ও আত্মঅনুসন্ধানের মিশেলে লেখা এই বইটি কিশোর পাঠকদের জন্য একটি চিন্তাশীল ও পাঠযোগ্য সংযোজন হিসেবে বইমেলায় আলাদা করে নজর কেড়েছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। ৬৪ পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। বইটি অমর একুশে বইমেলায় অনুভব প্রকাশনীর ১২৫ নম্বর স্টলে বিক্রি হয়েছে। বইমেলা শেষ হওয়ায় বর্তমনি অনলাইন বইয়ের প্ল্যাটফর্ম রকমারিতে বইটি বিক্রি হচ্ছে। ফলে মেলার বাইরে থাকা পাঠকরাও সহজেই বইটি হাতে পাচ্ছেন।

মূলত কিশোর পাঠকদের কথা মাথায় রেখে রচিত এই ভ্রমণ উপন্যাসটি আশা করি পাঠকদের ভালো লাগবে।

আলোচক : সাহিত্য-সাংস্কৃতিক কর্মী ও সিনিয়র সাংবাদিক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

X