সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জ্ঞানদানন্দিনী- অন্ধকারে আলো!

মফিজুর রহমান
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:১২ পিএম
মফিজুর রহমান

ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলের আগে পরে ভারতীয় নারী একেবারেই অন্তপুরবাসিনী ছিলেন। এদের ছিল না কোনো ব্লাউজ, পেটিকোট, জুতো, স্যান্ডেল ও আনুষ্ঠানিক শিক্ষা নেওয়ার অধিকার, পরিধানে থাকতো শুধুই একটা শাড়ি।

এমনি বাস্তবতায় জ্ঞানদানন্দিনী ১৮৫০ সালের ২৬শে জুলাই যশোরের রুপদিয়া গ্রামে জন্মগ্রহন করেন। অল্প বয়সেই বাবার স্কুলে তার হাতে খড়ি হয়। ধর্মীয় কারণে তখনকার মেয়েরা আনুষ্ঠানিক শিক্ষা বঞ্চিত ছিল- জ্ঞানদানন্দিনীর ক্ষেত্রেও তাই ছিল! কিন্তু তিনি খুবই ছোট্ট বিবেচনায় তা উপেক্ষিত হয়েছিল। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের প্রায় সব প্রজন্মেরই কারো না কারো শ্বশুরবাড়ি যশোর।

প্রিন্স দারোকানাথ ঠাকুর, মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর ও মহর্ষীর দ্বিতীয় পুত্র ভারতীয়দের মধ্যে প্রথম আই সি এস অফিসার সত্যেন্দ্র্রনাথ ঠাকুরের শ^শুরবাড়ি যশোর। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথে আট বছরের বালিকা জ্ঞানদানন্দিনীর বিবাহ সম্পন্ন হয়- যাকে আমরা কণ্যাদান বা গৌরীদান বলতে পারি (সিন্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট বয়স না হওয়া মেয়েকে বিয়ে দেওয়া)।

রাজা রামমোহন রায়, প্রিন্স দারোকানাথ ঠাকুর, মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর ও ঈশ^রচন্দ্র বিদ্যাসাগর এঁরা প্রত্যেকেই নিজ নিজ সময়ে আধুনিক মানুষ ছিলেন কিন্তু পরিবারের মহিলাদের ক্ষেত্রে তার প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছিলেন। ব্যতিক্রম ছিলেন এই আই সি এস অফিসার তিনি তার স্ত্রীকে লেখাপড়া শেখা ও আধুনিক মনষ্ক করার ব্যাপারে উৎসাহ দেন এবং সর্বভাবে সহোযোগীতা করেন।

জোড়াসাঁকো ঠাকুর পরিবারের গৃহকর্ত্রীদের কেউ যদি গঙ্গাস্নান করতে চাইতেন তবে বেহারারা তাকে পালকি শুদ্ধু গঙ্গায় চুবিয়ে আনত- তারা (গৃহকর্ত্রী) ছিলেন অসূর্যস্পর্শা অথাৎ সে সময়ে অভিজাত বাঙ্গালি নারীরা ঘরের বাইরে বের হতেন না- বের হওয়ার সুযোগও ছিল না। গৃহকর্তা পেশাগত কাজে যত দূরবর্তী স্থানে যাক না কেনো স্ত্রী বাড়িতে থাকবে এটাই ছিল তখনকার নিয়ম।

সত্যেন্দ্রনাথ ১৮৬৪ সালে নিজ স্ত্রীকে ইংল্যান্ডে নেওয়ার জন্য বাবা মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুরকে অনুমতি চেয়ে চিঠি লিখলে তা সামাজিক নিয়ম না থাকায় প্রত্যাখ্যাত হয়, আইসিএস অফিসার পর স্ত্রীকে সাথে নিয়ে প্রথম কর্মস্থল মহারাষ্ট্রের বোম্বাইতে (অধুনা-মোম্বাই) নিয়ে যাওয়ার সম্মতি চাইলে মহর্ষী সম্মতি প্রদান করেন। যখনই জ্ঞানদা স্বামীর সাথে বোম্বে সংসার করতে গেলেন তখনই বর্তমানের নিউক্লিয়ার ফ্যামিলির জন্ম দিলেন তিনি!

তখনকার দিনে নারীরা চার দেওয়ালের বাইরে বের হতেন না সুযোগও ছিলো না ফলে তাদের বাইরের পোশাকও প্রয়োজন ছিল না কিন্তু এখনতো জ্ঞানদা স্বামীর সাথে তার কর্মস্থলে মহারাষ্ট্রের যাওয়ার অনুমতি পেয়েছেন- এখনতো তার বাইরের পোশাক প্রয়োজন! তখন একটা ফারসি দোকানে জ্ঞানদার জন্য রুচিশীল ওরিয়েন্টাল পোশাক অর্ডার করা হয় যা পরে বেশ অস্বস্তিকর অবস্থায় পড়েন তিনি। বোম্বেতে জ্ঞানদা পারসি নারীদের শাড়ি পাড়ার ধরনে আকৃষ্ট হন, শাড়ি পরার পারসি স্টাইলের সাথে নিজস্বতা মিশিয়ে নতুন এক মাত্রা তৈরি করেন যাকে তখনকার দিনে ব্রাহ্মিকা স্টাইল বলা হতো(বর্তমানে নারী যে স্টাইলে শাড়ি পরেন)।

নারীর হাত কর্মীর হাত হোক তা তিনি ভীষনভাবে চাইতেন এইজন্য শাড়ীর আচল ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে ডান হাতকে মুক্ত করে দিলেন তখন থেকেই মেয়েদের ডান হাত কর্মীর হাত হিসাবে স্বীকৃতি হলো এবং শাড়ীর সাথে যুক্ত করলেন পেটিকোট, জুতা, এবং জ্যাকেট- পরে এই জ্যাকেটই আস্তে আস্তে ব্লাউজে রুপান্তরিত হয়। ১৮৭১ সালে ”রাসবধিনী” পত্রিকায় এই পোশাক সম্পর্কে লেখালেখি হয় তখন প্রচুর মহিলা তার কাছে শাড়ী পড়া শিখতে আসতো।

আই সি এস অফিসার সতেন্দ্রনাথ ঠাকুর চাইতেন তার স্ত্রী ঠাকুর বাড়ির চার দেওয়ালের মধ্যে যেন হারিয়ে না যায়, প্রচন্ড সাহসী দৃঢ়চেতা মানুষ জ্ঞানদা যাতে আধুনিকতাকে ধারণ করতে পারে সেজন্য স্বামী সতেন্দ্রনাথ ঠাকুর বাড়িতে সব ধরনের পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিলেন। তার পড়াশোনার স্তর মাইকেল মধুসূদন দত্তের ”মেঘনাদ বধ” কাব্য পড়ার স্তরে গিয়েছিল এবং ইংরেজীও বেশ ভালোই রপ্ত করতে পেরেছিলেন।

উল্লেখ্য, মেঘনাদ বধ কাব্য তখন কলিকাতা বিশ^বিদ্যালয়ের বিএ ক্লাসের পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্ত ছিল। সমালোচনার মুখে চুনকালি দিয়ে প্রথমবারের মতো কোন বঙ্গললনা গর্ভনর জেনারেলের আমন্ত্রনে লাট ভবনে গিয়েছিলেন- তা তিনিই। এখানেই থেমে ছিলেন না তিনি প্রতিদিন সান্ধ্যভ্রমণে বের হতেন তিনি। ইংরেজি শিক্ষা ও আধুনিকতাকে ধারন করতে ১৮৭৭ সালে তিন ছেলেমেয়েকে সাথে নিয়ে এক ইংরেজ দম্পতির সাথে তিনি ইংল্যান্ডে যান, লন্ডন ও ফ্রান্সে বছর তিন কাটিয়ে দেশে ফেরেন।

ইংল্যান্ডে থেকে ফিরে জোড়াসাঁকোতে নিজ সন্তানদের জন্মদিন পালন করেন- অত্যন্ত জাঁকজমক ও আনন্দের সাথে একটা অনুষ্ঠান করা যায় এটি দেখে ঠাকুর পরিবারের অন্যরা অনুপ্রাণিত হয় এবং পরিবারের সবাই নিজ নিজ জন্মদিন মনে রেখে তা ঐভাবে পালনে সচেষ্ট হয়। এভাবেই ভারতীয় উপমহাদেশে জন্মদিন পালনের রেওয়াজ চালু হয়।

১৮৭৩ সালে বিজাপুর থাকতে দ্বিতীয় সন্তান ইন্দিরার জন্ম হয় তখন সন্তান পরিচর্যায় একজন মুসলিম সেবিকা নিয়োগ দিয়েছিলেন তিনি যা তখনকার হিন্দু সমাজ কোনভাবেই মেনে নিতে পারেনি।

সে সময় অভিজাত পরিবারের সন্তানদের নিয়োগকৃত দাই দেখাশোনা করত এতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতো এবং অভিভাবকগণের সাথে ঐ শিশুদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়েছিল- যা তিনি অনুধাবন করেছিলেন এবং ঐ জাতীয় শিশুদের রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। বাচ্চাদের ভাবনার জগতকে প্রসারিত ও সাহিত্যময় করার জন্য ছবি আঁকা শেখার ব্যবস্থা নেন এবং ১৮৮৫ সালে শিশুতোষ মাসিক পত্রিকা ’বালক’ প্রকাশ করেন যার সম্পাদক ছিলেন তিনি নিজে ও সার্বিক তত্বাবধায়ন করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। নাটকের বিষয়ে তিনি বেশ উৎসাহী ছিলেন এসময়ে ঠাকুর বাড়িতে একের পর এক নাটক মঞ্চস্থ হতে থাকে- ’বাল্মিকী প্রতিভা’ ’কালোমৃগয়া’ ’রাজাও রাণী’ ’মায়ার খেলা’ ’বিসর্জন’ ইত্যাদি। রাজা-রাণী নাটকে রাজা বিক্রমের ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর ও রাণী সুমিত্রার ভূমিকায় জ্ঞানদানন্দিনী অভিনয় করেন। তার অভিনয়কে কেন্দ্র করে বঙ্গবাসী পত্রিকা তাঁকে বেশ কটাক্ষ করে।

শ্বাশুড়ী ননদ জা ও পরিবারের অন্যদের আজও যে পারিবারিক ছবি পাওয়া যায় তা তাঁর উদ্যোগের ফসল।

নারী জাগরণের এই অগ্রপথিক ৯১ বছর বয়সে ১৯৪১ সালের ০১ অক্টোবর মৃত্যুবরণ করেও আজও তিনি সকল নারীর কাছে জীবিত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

X