সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি-নির্ভররাষ্ট্র চিন্তা : একটি ঐতিহাসিক পরিক্রমা

মো. মাসুম বিল্লাহ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ পিএম
মো.মাসুম বিল্লাহ। ছবি: গ্রামের কাগজ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আধুনিক রাষ্ট্রকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সম্ভাবনাময় রূপরেখা প্রণয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অবদান অনস্বীকার্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আধুনিকায়ন এবং বর্তমানে দেশনায়ক তারেক রহমানের ‘রাষ্ট্রমেরামত’ ও ‘টেক-ইউথ’ দর্শন সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রযুক্তি নির্ভর এক স্বনির্ভর বাংলাদেশ।

শহীদ জিয়া: আধুনিক বিজ্ঞানের স্বপ্নদ্রষ্টা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি উপলব্ধি করেছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাঁর শাসনামলে বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অগ্রযাত্রা ত্বরান্বিত হয়। গ্রামীণ বিদ্যুতায়ন এবং তৃণমূল পর্যায়ে শিক্ষার প্রসার ঘটিয়ে তিনি যে বিপ্লবের সূচনা করেছিলেন, সেটিই মূলত আজকের ডিজিটাল রূপান্তরের প্রথম সোপান। তাঁর ঘোষিত ‘১৯দফা’ কর্মসূচির লক্ষ্যই ছিল জাতিকে জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ করে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা। দেশনেত্রী খালেদা জিয়া: তথ্য প্রযুক্তির প্রাতিষ্ঠানিক ভিত্তি

নব্বইয়ের দশকে এবং পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার বাংলাদেশে তথ্য প্রযুক্তির বিপ্লবকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। ১৯৯২ সালে তাঁর আমলেই বাংলাদেশে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল (ঝঊঅ-গঊ-ডঊ ৩) সংযোগের সুযোগ এসেছিল, যা তৎকালীন আমলাতান্ত্রিক জটিলতায় বাধাগ্রস্ত হলেও তাঁর পরবর্তী শাসনামলে প্রযুক্তির প্রসার ঘটে অভাবনীয় গতিতে। তাঁর সরকারের সময় আইসিটি মন্ত্রণালয় গঠন, কম্পিউটার আমদানিতে শুল্ক প্রত্যাহার এবং মোবাইল ফোনের মনোপলি ভেঙে সাধারণ মানুষের হাতের নাগালে যোগাযোগ ব্যবস্থাকে নিয়ে আসা ছিল এক সাহসী পদক্ষেপ। তিনি ‘ভিশন ২০৩০’ এর মাধ্যমে বাংলাদেশকে একটি উচ্চ-আয়ের রাষ্ট্রে পরিণত করার যে স্বপ্ন দেখিয়েছেন, তার অন্যতম স্তম্ভ ছিল আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ।

তারেক রহমানের রাষ্ট্রচিন্তা: ‘উন্নয়ন ৪.০’ ও প্রযুক্তি নির্ভর রাষ্ট্র মেরামত

বর্তমান প্রেক্ষাপটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রচিন্তা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যন্ত যুগোপযোগী। তাঁর ঘোষিত ‘৩১দফা’ রাষ্ট্র মেরামতের রূপরেখায় আইসিটি খাতকে কেবল একটি সেবাখাত হিসেবে নয়, বরং অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

তার নির্দেশনায় প্রণীত আইসিটি রূপরেখার মূল লক্ষ্য হলো ‘উন্নয়ন ৪.০’। এর উল্লেখযোগ্য দিকগুলো হলো:

স্মার্ট ইকোনমি : ব্লকচেইন, এআই এবং বিগডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা।

কর্মসংস্থান ও আউটসোর্সিং : আগামী ৫ বছরে ১০ লক্ষ নতুন আইসিটি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং ফ্রিল্যান্সারদের জন্য রেমিট্যান্স আহরণ প্রক্রিয়া সহজতরকরা।

ডিজিটাল সার্বভৌমত্ব : নিজস্ব ডেটা সেন্টার স্থাপন এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করে নাগরিকের তথ্য সুরক্ষা নিশ্চিত করা।

পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশন : সরকারি সেবাকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজড করে দুর্নীতিমুক্ত ও গতিশীল প্রশাসন গড়ে তোলা।

শহীদ জিয়ার হাতে শুরু হওয়া আধুনিকায়নের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং আজ তারেক রহমানের নেতৃত্বে তা একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ও মানবিক রাষ্ট্রে পরিণত হওয়ার পথে। বিএনপি’র আইসিটি দর্শন কেবল সস্তা স্লোগান নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা। যদি মেধা ও প্রযুক্তির সঠিক সমন্বয় ঘটানো যায়, তবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রযুক্তি হাব হিসেবে আত্মপ্রকাশ করবে। তারেক রহমানের এই ‘ইনক্লুসিভ’ ও ‘টেক-ফরোয়ার্ড’ রাজনৈতিক দর্শনই হতে পারে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি।

লেখক : ন্যাশনাল কনসালটেন্ট (এটুআই) এবং উন্নয়নকর্মী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X