মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

রক্তের উত্তরাধিকার ও আগামীর স্বপ্ন

অ্যাড. নাজমুস সাদাত সিজার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম
রক্তের উত্তরাধিকার ও আগামীর স্বপ্ন

অনেকেই ভোটের সময় এলাকায় আসেন, কিন্তু অনিন্দ্য ইসলাম অমিতের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকেও প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তিনি মাঠ ছাড়েননি। মামলা-হামলা কিংবা ব্যক্তিগত ত্যাগের বিনিময়েও তিনি যশোরের সাধারণ মানুষের এবং নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। ভোটাররা মনে করেন, যে নেতা দুঃসময়ে পাশে থাকেন, সুসময়ে তাঁকে ভোট দেওয়া নৈতিক দায়িত্ব।

অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর-৩ আসনের ধানের শীষের প্রার্থী। তিনি বর্ষীয়ান রাজনীতিক প্রয়াত তরিকুল ইসলাম এবং বিশিষ্ট শিক্ষাবিদ নার্গিস বেগমের কনিষ্ঠ পুত্র। মরহুম তরিকুল ইসলাম হচ্ছেন যশোরের মাটি ও মানুষের রাজনীতির বরপুত্র। ‘আধুনিক যশোরের রূপকার।' শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে যশোরকে দেশের অন্যতম শ্রেষ্ঠ জনপদ হিসেবে গড়ে তোলার পেছনে তাঁর অবদান আজ এক অবিস্মরণীয় ইতিহাস। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেই উন্নয়নের মশাল হাতে নিয়েছেন তাঁরই সুযোগ্য পুত্র, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। যশোর-৩ আসনে ধানের শীষের এই কান্ডারিকে ঘিরে এখন নতুন স্বপ্ন দেখছে অবহেলিত জনপদের মানুষ।

রাজনৈতিক বিশে¬ষকদের মতে, তরিকুল ইসলামের মৃত্যুর পর যশোরের উন্নয়ন ও রাজনৈতিক অভিভাবকত্বের যে শূন্যতা তৈরি হয়েছিল, অনিন্দ্য ইসলাম অমিত তাঁর কর্মতৎপরতা দিয়ে তা পূরণ করার চেষ্টা করছেন। দীর্ঘ সময় ধরে তিনি তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকে নিজেকে একজন জনবান্ধব নেতা হিসেবে প্রমাণ করেছেন। তাঁর প্রতিটি বক্তব্যে উঠে আসে যশোরের দুঃখ-দুর্দশা মোচনের পরিকল্পনা এবং পিতার অসম্পূর্ণ কাজগুলো শেষ করার দৃঢ় অঙ্গীকার।

১৯৯১-১৯৯৬ মেয়াদে প্রয়াত তরিকুল ইসলাম সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরবর্তীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ছিলেন। আবার ২০০১-২০০৬ মেয়াদে তিনি খাদ্য মন্ত্রণালয়, তথ্য এবং পরবর্তীতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। নিজের মন্ত্রণালয় না হবার পরও তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অসংখ্য প্রকল্প যশোরের ক্ষেত্রে বাস্তবায়নে পারদর্শিতা দেখিয়েছিলেন। নিজ মন্ত্রণালয় না হওয়া স্বত্বেও দলের কাছে তাঁর গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, এলাকাবাসীর প্রয়োজনীয়তা এবং ভোটের আগে জনগণের কাছে দেয়া অঙ্গীকার পূরণে তিনি উন্নয়ন প্রকল্প আদায়ে যেভাবে হিমালয়ের মত দৃঢ়তা প্রদর্শন করতেন; তা কোনভাবেই এড়িয়ে যাওয়ার সাধ্য ছিল না রাষ্ট্রের।

প্রসঙ্গক্রমে বলতে হয় তিনি যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিমানবন্দর আধুনিকায়ন, ১০০ শয্যা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং রাস্তাঘাটের যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছিল, সাধারণ মানুষ আজও তা কৃতজ্ঞতাভরে স্মরণ করে। এবং এটি রাজনীতিক প্রয়াত তরিকুল ইসলামের কাছে সহজ ছিল কেননা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তাঁর সুসম্পর্ক এবং গ্রহণযোগ্যতা। ঠিক একই বিষয়টা আমরা দেখতে পাই অনিন্দ্য ইসলাম অমিতের ক্ষেত্রে। দীর্ঘ বিশ বছরের বেশি সময় ধরে রাজনীতির মাঠে থাকা অনিন্দ্য ইসলাম অমিত তার মেধা, দৃঢ়তা এবং পরিশ্রম দিয়ে দল ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং বিশ্বস্ততা তৈরি করতে পেরেছেন।

যশোরের মানুষ বিশ্বাস করে, বাবার মতো অমিতের ধমনিতে বইছে উন্নয়নের রক্ত। তিনি নির্বাচিত হলে যশোর পুনরায় উন্নয়নের জোয়ারে ভাসবে-এই প্রত্যাশা এখন মুখে মুখে। কেবল পারিবারিক পরিচয়ে নয়, বরং নিজের মেধা, আধুনিক চিন্তা এবং স্বচ্ছ রাজনৈতিক ভাবমূর্তির কারণে তিনি তরুণ প্রজন্মের কাছেও এক জনপ্রিয় নাম হয়ে উঠেছেন। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকেও মাঠের রাজনীতিতে অনিন্দ্য ইসলাম অমিতের সরব উপস্থিতি এটিই প্রমাণ করে যে, তিনি কেবল ক্ষমতার মোহে নয়, বরং মানুষের সেবায় নিবেদিত।

যশোরে রাজনৈতিক প্রতিহিংসা দূর করে একটি সহাবস্থানমূলক সুস্থ রাজনীতির চর্চায় তাঁর বিশেষ নজর রয়েছে। সাধারণ ভোটারদের ধারণা, যশোরের শিল্প-বাণিজ্য এবং হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে হলে অমিতের মতো দূরদর্শী ও শিক্ষিত নেতৃত্বের কোনো বিকল্প নেই। প্রসঙ্গক্রমে উলে¬খ করা প্রয়োজন অনিন্দ্য ইসলাম অমিত শুধু ক্যাডেটে পড়া ছাত্র ছিলেন না; তিনি যশোর শিক্ষা বোর্ডে লাখ লাখ পরীক্ষার্থী মধ্যে ২০ জনের মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র। তিনি যে সময় এসএসসি এবং এইচ এসসি পাশ করেন; ২০ জনের মেধা তালিকায় স্থান পাওয়া ছিল বিশেষভাবে কৃতিত্বপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটির থেকে তিনি এমবিএ করেন। তার যে মেধা ও যোগ্যতা রয়েছে, তাতে করে দেশের বাইরে নিজের ক্যারিয়ার গড়তে পারতেন। অথচ তিনি পিতা মরহুম তরিকুল ইসলামের মত মানুষের প্রয়োজনে রাজনীতির পথে থেকেছেন। বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে খুলনা বিভাগের জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করা এবং লড়াই সংগ্রামে তাদের সাহস যোগানোর কাজ করে গেছেন দৃঢ়তার সাথে।

প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন দেড় শতাধিক মামলার আসামি হয়ে প্রতি নিয়ত তাকে কোর্টে এ হাজিরা দিতে হয়েছে গেলো ১৭ বছর। যশোর, নড়াইল এবং ঢাকার কেরানীগঞ্জ জেল হাজতে মাসের পর মাস আটক থেকেছেন। আজ যে এ দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছে; সেই পরিবেশ পরিস্থিতি তো একদিনে তৈরি হয়নি; বরং দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালে ৫ আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ আওয়ামী শাসনের পতন ঘটে।

কেন ভোটাররা অনিন্দ্য ইসলাম অমিতকে বেছে নেবেন? এই প্রশ্নের উত্তরে বলতে হয় উন্নয়নের বিশ্বস্ত উত্তরাধিকার, শিক্ষিত ও আধুনিক নেতৃত্ব, রাজনৈতিক সহাবস্থান ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার দৃঢ় অবস্থান। বিশেষ করে ৫ আগস্ট পট পরিবর্তনের পর সরকার বিহীন পরিস্থিতিতে যখন সারা দেশে এক ধরণের অরাজকতা বিরাজ করছিল; অনিন্দ্য ইসলাম অমিত তার দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে যশোরের প্রতিটা সেক্টরের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেয়া, সনাতনী ধর্মাবলম্বীদের বাড়ি ঘর সুরক্ষার চাদরে ঢেকে দিয়েছিলেন একজন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসাবে সমাজের প্রতি দায়বদ্ধতা অনুভব করে।

ধানের শীষের প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে চলা তার প্রচার প্রচারণায় তিনি যশোর বাসীর নিরাপত্তা তথা সন্ত্রাস ও মাদকের বিস্তার রোধে শক্ত হাতে দমন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেছেন সমাজ বিরোধীরা যদি আমার ডানে বায়ে বসা কেউ হন; দলের যে পর্যায়ের নেতা কর্মী হোক না কেনো; তার স্থান হবে কারাগারে। প্রকাশ্যে দেয়া এই বক্তব্য এবং অঙ্গীকার নিয়ে কোন ধরণের প্রশ্ন তোলার সুযোগ নেই।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনিন্দ্য ইসলাম অমিত যশোরের সন্তান; যাকে যশোরের সকল স্তরের মানুষ চেনে। তার কাছে পৌঁছাতে কোন মাধ্যমের প্রয়োজন হয় না এবং আগামীতেও কখনো হবেনা। সোমবার পৌরপার্কে অনুষ্ঠিত তরুণ ভোটারদের সাথে এক মতবিনিময় সভায় তিনি দৃঢ়তার সাথে শিক্ষা খাতে উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ সুনিশ্চিত করার কথা উলে¬খ করেন।

এ প্রসঙ্গে আলাপকালে যশোর ৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমি এখানকার সন্তান। দীর্ঘদিন ধরে এখানকার মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। গণতন্ত্র ফিরিয়ে আনতে লড়াই করেছি। আইনের শাসনের জন্য লড়াই করেছি। আমার বড় হওয়া, আমার পরিবার, জীবনাচার, সংগ্রাম-সবকিছু সম্পর্কেই যশোরবাসী জানে। আমি বিশ্বাস করি, অন্য যেকোনো প্রার্থীর চেয়ে তারা আমাকে ভালো চেনে। নির্বাচিত হলে এখানকার জনসাধারণের ভোটের মর্যাদা রক্ষার্থে আমার কী কী করা উচিত, সে বিষয়ও অন্য সব প্রার্থীর চেয়ে আমি ভালো জানি বলে মনে করি।

ফলে অন্য যে কারো চেয়ে আমি বেশি কাজ করতে পারব। এবং আজ যেমন দোয়া ও সমর্থন পেতে আমি ভোটারদের কাছে যাচ্ছি; পরবর্তীতে মানুষের অভিযোগ ও প্রয়োজনীয়তা জানার জন্য সরাসরি ব্যবস্থা রাখা। প্রসঙ্গক্রমে তিনি বলেন, আমাকে সুযোগ করে দিলে আমিও আমার পিতার ন্যায় রাষ্ট্রের কাছ থেকে উন্নয়ন প্রকল্প আদায় করে আনতে পারবো।

পরিশেষে বলতে হয় যশোরের অলিগলি আর রাজপথ আজও তরিকুল ইসলামের স্মৃতি বয়ে বেড়ায়। মানুষ যখন বড় কোনো উন্নয়নের গল্প শোনে, তারা তরিকুল ইসলামকে খোঁজে। আজ সেই বিশাল ছায়ার অভাব পূরণ করতে অমিত দাঁড়িয়েছেন এক বুক সাহস আর ভালোবাসা নিয়ে। তিনি কেবল একজন প্রার্থী নন, তিনি যশোরের সাধারণ মানুষের সেই হারানো আত্মবিশ্বাস। তরিকুল ইসলামের অবর্তমানে যশোরবাসী যখন একজন অভিভাবকের অভাব অনুভব করছিল, অমিত তখন নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে আবির্ভূত হয়েছেন। যশোরের মাটি আর মানুষের প্রতি তাঁর এই যে নিঃস্বার্থ টান, তা কেবল রক্তের উত্তরাধিকার নয়-বরং হৃদয়ের গভীরের এক দায়বদ্ধতা।

যশোরবাসী বিশ্বাস করে, পিতার সেই অসমাপ্ত স্বপ্নের চারাগাছটি অমিতের হাত ধরেই একদিন বিশাল মহীরূহে পরিণত হবে, আর যশোর আবার ফিরে পাবে তার হারানো শৌর্য ও গৌরব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

কেশবপুরে ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

একনেক সভায় ১০ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

জামায়াতের ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব

পুরুষ বন্ধুদের কাছ থেকে উপহার পেতে আনুশকার অস্বস্তি!

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

তথ্য উপদেষ্টা / স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়, থাকবে না দলীয় প্রতীক

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

X