রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

দেশ ছাড়ার সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
মো. সাহাবুদ্দিন।

কোনো ধরনের বাধা ছাড়াই দেশ ছাড়ার বিষয়ে সমঝোতার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে দাবি করেছে একাধিক রাজনৈতিক সূত্র। সূত্রগুলোর ভাষ্য, বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

সমঝোতা অনুযায়ী, পদত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন যেন নির্বিঘ্নে দেশ ছাড়তে পারেন, সে বিষয়ে তাকে আশ্বাস দেওয়া হয়েছিল বলে জানা গেছে। ‘টাইমস অব বাংলাদেশ’-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

রাজনৈতিক সূত্রগুলোর দাবি, সংবিধানের ৫১ অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন যেসব সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলোর জন্য তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে বিএনপি সম্মত হয়েছে। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা মামলা বা বিভিন্ন বিতর্কের দায় নিতে দলটি রাজি নয় বলেও সূত্রগুলো জানিয়েছে।

বিএনপির নেতাদের মতে, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনের দ্রুত দেশ ত্যাগ করাই নিরাপদ। পদত্যাগের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাহাবুদ্দিন নিজেও জানিয়েছিলেন, শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে উঠলে ১০ থেকে ১২ দিনের মধ্যে তিনি বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ ও এ-সংক্রান্ত সমঝোতার বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ৯০ দিনের মধ্যে সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এ বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ এবং এ-সংক্রান্ত সমঝোতার বিষয়টি জামায়াতে ইসলামীর কয়েকজন জ্যেষ্ঠ নেতাও আগেই জানতেন। জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির অভিশংসনের চাপ ছিল। সার্বিক দিক বিবেচনা করে বিএনপিও তাকে আর রাখতে চায়নি। অবশেষে একটি সম্মানজনক বিদায়ের মাধ্যমেই তাকে বিদায় জানানোর পথ বেছে নেয় বিএনপি।’

কৌশলগত কারণে বিএনপি নেতারা এবং সরকারের প্রতিনিধিরা সাহাবুদ্দিনের ‘গুরুতর অসুস্থতা’-কেই পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করছেন। স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে বলেন, শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এর বাইরে আর কিছু বলার নেই।

আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। সংবিধান রাষ্ট্রপতিকে নির্দিষ্ট আইনি সুরক্ষা দিলেও রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের কর্মকাণ্ডের দায় বিএনপি নেবে না বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গত ২৪ জুলাই স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন মো. সাহাবুদ্দিন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার পদত্যাগ এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা গেছে, আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। ওই অধিবেশনেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিনয়ে ফিরছেন তটিনী

যশোরে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

ইরাকের এরবিলে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

মেসি ছাড়াই ইন্টার মায়ামির টানা ষষ্ঠ জয়

X