রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
তথ্য উপদেষ্টা

পারফরম্যান্সে ঘাটতি থাকলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারলে প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দপ্তর পুনর্গঠন কিংবা দায়িত্ব পুনর্বণ্টন সরকারের স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিপরিষদ গঠন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে যতটুকু বোঝা যায়, কোনো মন্ত্রী বা দায়িত্বশীল ব্যক্তি প্রত্যাশিতভাবে কাজ করতে পারছেন না বলে মনে হলে এবং দপ্তর পুনর্গঠন বা দায়িত্ব পুনর্বণ্টনের প্রয়োজন দেখা দিলে প্রধানমন্ত্রী সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।

তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। তবে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের পুনর্গঠন কিংবা দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত ১৮০ দিনের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

সাইবার বুলিং নিয়ে তিনি বলেন, ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এগুলো রোধ করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা করা যেতে পারে, তবে আইন লঙ্ঘন করে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X