রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের আশ্বাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত হয়ে যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন, তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের কার্পণ্য করবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রয়োজন হলে আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা আরও বাড়ানো হবে। পাশাপাশি আহতদের পুনর্বাসনেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির এই দিনটি শুধু স্মরণ করার দিন নয়, বরং ঘটনাটি থেকে শিক্ষা নেওয়ারও দিন। ২০২৫ সালের ২১ জুলাই ঘটে যাওয়া ওই মর্মান্তিক দুর্ঘটনা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালনের বিষয়টি নতুন করে স্মরণ করিয়ে দেয়।

সভায় নিহত শিক্ষিকা মেহেরিনের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, নিজের জীবনকে উপেক্ষা করে তিনি আগুনের মধ্যে থাকা শিশুদের উদ্ধারের চেষ্টা করেছিলেন। তাঁর এই আত্মত্যাগের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সিঙ্গাপুর, ভারত ও চীন থেকে আসা চিকিৎসক দল আহত শিশুদের চিকিৎসায় যে সহযোগিতা করেছে, তার জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে দেশের চিকিৎসকদের নিষ্ঠা, মমত্ববোধ ও দায়িত্বশীলতারও প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় দুর্যোগে বাংলাদেশের চিকিৎসকরা বারবার তাঁদের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

তিনি আরও জানান, কিছুদিন আগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি প্রতিনিধি দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে বার্ন ইউনিটের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও স্কিন ব্যাংকের কার্যক্রমের প্রশংসা করেছে। ভবিষ্যতে জ্ঞান, প্রযুক্তি, চিকিৎসাসেবা ও আধুনিক যন্ত্রপাতির দিক থেকে বার্ন ইউনিট আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাইলস্টোন ট্র্যাজেডি থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার চেতনা। বিদেশি চিকিৎসকদের সহায়তা, দেশীয় চিকিৎসকদের আন্তরিকতা এবং সরকারের সহযোগিতার মনোভাব মানুষের প্রতি দায়িত্ববোধকে আরও শক্তিশালী করেছে।

আহত ও নিহতদের স্বজনদের বিভিন্ন দাবির প্রসঙ্গে তিনি বলেন, অভিভাবকদের আবেদন ও প্রত্যাশাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। তিনি নিজেও তাদের বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলে আশ্বাস দেন।

সবশেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত যারা এখনো চিকিৎসার ফলো-আপে রয়েছেন, তাদের চিকিৎসা অব্যাহত থাকবে। ভবিষ্যতে কারও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সরকার পিছিয়ে থাকবে না। আহত ব্যক্তি ও শিশুদের জীবনমান উন্নয়ন এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। তিনি আশ্বাস দেন, সরকার সবসময় তাদের পাশে থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

অপু-বুবলী নন, তবে কাকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান?

২৬ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

লাল শাড়িতে তটিনীর মিষ্টি লুক

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিস, আক্রান্ত ১২ হাজারের বেশি

কোথায় থেকে হামলা চালাচ্ছে হুথিরা, খুঁজে পাচ্ছে না সৌদি আরব

যশোরে উদীচীর ‘শ্রাবণ সন্ধ্যা ১৪৩৩’ উদযাপন

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন যশোরের অনন্যা

যবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবেযোগ দিলেন অধ্যাপক ড. ফারুক হাসান

যশোরে বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্বোধন করলেন অভিনেত্রী মিম

X