রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

লক্ষ্য শুধু ত্রাণ নয়, ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক  জীবনে ফিরিয়ে আনা : প্রতিমন্ত্রী অমিত

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই সংকটময় সময়ে কেউ যেন মনোবল হারিয়ে না ফেলেন। জনগণের ভোটে নির্বাচিত সরকার সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের লক্ষ্য শুধু ত্রাণ নয়; ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। আজ আমরা খাদ্য সহায়তা নিয়ে এসেছি; আর আগামী দিনগুলোতে পুনর্বাসনের প্রতিটি ধাপেও সরকার আপনাদের পাশে থাকবে।

মঙ্গলবার কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়া, চকরিয়া উপজেলার উত্তর বরইতলী, পহরচাঁদা ফাজিল মাদ্রাসা, পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড, পেকুয়া উপজেলার পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২নং টইটং ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় মানুষ দুর্ভোগে রয়েছে। দুর্যোগের শুরু থেকেই জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। আমরা প্রতিটি উপজেলার সকল ইউনিয়নে একজন করে প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ট্যাগ অফিসার নিয়োগ করেছি; যাতে করে তিনি ওই ইউনিয়নের অন্তর্গত প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রামের তথ্য আমাদের কাছে দিতে পারেন। সমন্বিত একটি টিম রয়েছে যাতে করে প্রতিটি দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়া যায়।

প্রতিমন্ত্রী বলেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, বাসা-বাড়ি পুনর্নির্মাণ থেকে শুরু করে গবাদিপশু, মৎস্য খামারি কিংবা কৃষি জমির যে ক্ষয়ক্ষতি হয়েছে; তা সরকার পুষিয়ে দিতে চায়। যাতে করে মানুষগুলো আবারও দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তিনি বলেন, আমি মনে করি এই সরকার অত্যন্ত সংবেদনশীল; যে কারণে জনগণের যেকোনো কষ্ট লাঘবের দ্রুততম সময়ের মধ্যে পূর্ণ প্রস্তুতি নিয়েই প্রতিটি সংস্থা মাঠে থাকছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেওয়া এবং সরকারের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস পৌঁছে দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয় বরং ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন দ্রুত ফিরিয়ে আনা। এজন্য ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সহায়তা, রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনরায় নির্মাণ এবং কৃষি, মৎস্য ও গবাদিপশুর ক্ষয়ক্ষতির তথ্য দ্রুত সংগ্রহ করে প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, বন্যাদুর্গত মানুষের আর্থিক চাপ কমাতে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে এনজিও বিষয়ক ব্যুরোকে অনুরোধ করা হয়েছে, যাতে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো চলতি জুলাই মাসে ঋণের কিস্তি আদায় স্থগিত রাখে।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষ যাতে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারেন, সে লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যেই সরকার খাদ্যবান্ধব কর্মসূচি চালু করবে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যারা নিহত হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা; যা আমাদের মনোবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি মৃত্যু কাম্য নয়। প্রাথমিকভাবে সরকার নগদ অর্থ সহায়তা দিয়েছে। তবে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই এককালীন নগদ অর্থ সহায়তা দিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করবো না। এই পরিবারগুলো হয়তো বা উপার্জনক্ষম ব্যক্তি চলে গেছেন। ইনশাল্লাহ প্রশাসনের মাধ্যমে, স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে সরকার তাদেরকে ঘুরে দাঁড়াবার জন্য পাশে থাকবে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক এবং কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এসময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগের দিন সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার ১০টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারা ভার্চুয়ালি সভায় অংশ নেন। বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ শেষে সন্ধ্যায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বান্দরবানের পথে রওনা হন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X