মঙ্গলবার
১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
শামা ওবায়েদ

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই

ঢাকা অফিস
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১০:১৮ এএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই। প্রতিষ্ঠিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়মিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কূটনৈতিক প্রচেষ্টায় আমি কোনো ঘাটতি দেখি না। প্রক্রিয়াটি চলমান রয়েছে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছিল। জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সেই কার্যক্রম পুনরায় সক্রিয়ভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগে। প্রত্যর্পণ চুক্তি বা অন্য কোনো প্রযোজ্য আইনি কাঠামোর আওতায় দণ্ডিত কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক বিধি এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতেই হয়।

তিনি আরও বলেন, এ বিষয়টি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নয়; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সমানভাবে এ প্রক্রিয়ায় কাজ করছে।

ভারত এ বিষয়ে সহযোগিতা করছে কি না কিংবা কোনো আইনি জটিলতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টির আইনি দিকগুলো আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা এবং সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে।

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিকোণ থেকে আমাদের যে কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করার কথা, আমরা সেটিই করছি। এ ক্ষেত্রে আমি কোনো ঘাটতি দেখি না।’

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত মন্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পলাতক ও দ-িত একজন আসামির বক্তব্য চলমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার জন্য প্রাসঙ্গিক নয়।

তিনি বলেন, বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছেন এবং অসংখ্য অপরাধ, অবিচার ও দমন-পীড়নের ঘটনা ঘটানোর পর তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা কী বললেন বা বললেন না, সেটি এখানে প্রাসঙ্গিক নয়।’

প্রতিমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে এবং সেই যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রযোজ্য আন্তর্জাতিক আইন ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে দেশের প্রচলিত বিচারিক ব্যবস্থার আওতায় আনা সম্ভব হবে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, দুর্নীতি, হত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে ন্যায়সঙ্গত, স্বচ্ছ ও আইনের শাসনভিত্তিক বিচার হবে—এটাই দেশের জনগণের প্রত্যাশা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ জুলাই: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণার অভিযোগ

প্রাথমিক বৃত্তিতে সাংবাদিকপুত্র তাহাব্বিরের সাফল্য

প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্মচারী সংঘে নির্বাচনের উদ্যোগ

পুদিনা পাতার উপকারিতা

মারা গেলেন দক্ষিণী খলনায়ক এসআই রাজশেখরন

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সী শিশুরা

ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টানা বর্ষণে কেশবপুরে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

প্রতিবন্ধকতাকে জয় করে বৃত্তি পেল মোরেলগঞ্জের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মাইশা

শালিখায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ইজতেমা সংঘর্ষের ঘটনায় নতুন করে সরব ওলামা-মাশায়েখ, দ্রুত বিচারের দাবি

অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

গাইবান্ধায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় জলাবদ্ধতা: ভোগান্তিতে এইচএসসি পরীক্ষার্থীরা

মহেশপুরে বিজিবির উদ্যোগে এক’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

X