বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইসি সানাউল্লাহ

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচন প্রস্তুতি

ঢাকা অফিস
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক নয়, তবে জাতীয় নির্বাচনে অর্জিত অভিজ্ঞতা স্থানীয় ভোটের সার্বিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রণয়ন ও হালনাগাদের কাজ চলমান রয়েছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার আলোকে ভোটকেন্দ্র নির্ধারণ, প্রশাসনিক প্রস্তুতি এবং নির্বাচনী ব্যবস্থাপনার বিভিন্ন দিক সাজানো হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর দেওয়া সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এসব পরামর্শ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন পৃথক আইনি কাঠামোর আওতায় পরিচালিত হয়। এ কারণে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংস্কারের কাজও এগিয়ে চলছে।

তিনি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে সর্বশেষ জাতীয় নির্বাচন-পরবর্তী মূল্যায়ন সম্পন্ন করেছে। সেই মূল্যায়নের ফলাফল এবং অংশীজনদের মতামতকে ভিত্তি করে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X