বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
রাষ্ট্রপতি

দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করে গড়ে তোলা হবে

ঢাকা অফিস
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর অর্জিত সুনাম ও পেশাদারিত্বের প্রশংসা করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জাতীয় নিরাপত্তা কৌশল প্রণয়নে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হচ্ছে ‘বাংলাদেশ নীতি’কে। এই নীতির আলোকে দেশের প্রতিরক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও শক্তিশালী করে গড়ে তোলা হবে।

রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে দেশের নিজস্ব স্বার্থ ও বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘বাংলাদেশ নীতি’ অনুসরণ করা হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত ও যুগোপযোগী হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের জন্য সুপরিচিত। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টও এই গৌরবময় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বর্তমান বিশ্বে প্রচলিত সামরিক নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি নতুন ধরনের হুমকি দ্রুত বাড়ছে। বিশেষ করে সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় উন্নত প্রযুক্তিগত সক্ষমতা ও কার্যকর কৌশল গ্রহণের কোনো বিকল্প নেই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক কেটে বিক্রি, সাবেক যুবদল নেতা আলমগীর আটক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন খুলনা বিভাগের ৭০ সাংবাদিক

আব্দুল গফুর একাডেমীর ফল উৎসব ও ফল বিতরণ

প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদে যশোরে সিপিবির বিক্ষোভ

যশোরে চার জেলার প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

ফ্রান্স-মরক্কো ম্যাচে ৫ রেফারিই আর্জেন্টাইন, নতুন বিতর্কে ফিফা

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

ইসি সানাউল্লাহ / জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচন প্রস্তুতি

X