মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘জুলাই সনদে কারা সম্মতি দিয়েছে আর কারা দেয়নি, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। নির্বাচনে জনগণের রায় নিয়ে যে দল সরকার গঠন করবে, তাদের নির্বাচনী ইশতেহারের আলোকে বিষয়গুলো বাস্তবায়ন করা হবে।’

শুক্রবার (০৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। এখন ধর্মভিত্তিক একটি শক্তি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দলটি গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। তাদের লক্ষ্য শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’

তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার বিরোধিতা করা একটি রাজনৈতিক দল এখন ধর্মপ্রাণ মানুষ। বিশেষ করে নারীদের প্রভাবিত করে ভোটব্যাংক তৈরির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতিতে বিশ্বাসী। এ দেশের মানুষ ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করতে চায়। তাই বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে৷’

১১ দলীয় জোটের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের পক্ষে জনগণের কোনো সমর্থন নেই। বিভিন্ন স্থানে তাদের কর্মসূচিতে মানুষের উপস্থিতিও খুবই কম।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি দলীয় প্রতীকে নির্বাচন করবে না। তবে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সমন্বয়ের মাধ্যমে একজন করে প্রার্থী নির্ধারণ করতে হবে। একাধিক প্রার্থী হলে ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যর স্ত্রীর ভুয়া মেডিকেল রিপোর্ট সরবরাহ, ল্যাব টেকনিশিয়ান কারাগারে

জুলাই সনদ হোক জাতীয় ঐকমত্যের সেতু, বিভাজনের হাতিয়ার নয়

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পঞ্চগড়ে অভিযান চালিয়ে জগন্নাথপুর হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জন গ্রেপ্তার

অভয়নগরে কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ, বিপাকে সাধারণ মানুষ

কেশবপুরে মসজিদ ও অসহায়দের অনুদান বিতরণ

মণিরামপুরে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধা সদর হাসপাতালে নতুন ইসিজি মেশিন প্রদান

মোরেলগঞ্জে কৃষি কার্ডের তথ্য সংগ্রহে মাঠে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা

ঝিনাইদহে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় অনলাইন জুয়ায় চারজন আটক

স্পিকারের নির্দেশনা পেলেই নজরুলের এমপি পদ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি: বাবা-ছেলে নিখোঁজ

সিংড়ায় ভেঙে যাওয়া সড়ক মেরামতে বিএনপির উদ্যোগ, স্বাভাবিক হলো চলাচল

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রদল নেতার মামলা

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

ডা. জাহেদ উর রহমান / দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

X