মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
তথ্যসচিব

গুজব ও অপতথ্য রুখতে অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই

ঢাকা অফিস
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তারের প্রেক্ষাপটে প্রকৃত সত্য উদঘাটনে সাংবাদিকদের আরও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যসচিব বলেন, বর্তমানে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, অপতথ্য ও গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে সাংবাদিকদের দায়িত্ব হলো তথ্য যাচাই করে প্রকৃত সত্য জনগণের সামনে তুলে ধরা।

তিনি অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, সাংবাদিকদের শুধু তথ্য প্রকাশ করলেই হবে না, বরং ‘খবরের ভেতরের খবর’ অনুসন্ধানের সংস্কৃতি আরও শক্তিশালী করতে হবে।

সাংবাদিকতাকে একটি মহৎ পেশা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যারা এ পেশাকে বেছে নিয়েছেন তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের প্রতি আরও সহায়ক মনোভাব দেখানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাংবাদিকদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সচিব।

তরুণদের সাংবাদিকতা পেশায় আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মাহবুবা ফারজানা বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের সবসময় তথ্য যাচাই করে সত্য ও নির্ভুল সংবাদ প্রকাশে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে তথ্যসচিব আরও দাবি করেন, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে নিয়ে কয়েকটি পত্রিকায় প্রকাশিত কিছু প্রতিবেদন অপতথ্য ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, কোনো বিষয়ে সংশয় থাকলে বা তথ্য নিয়ে প্রশ্ন তৈরি হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করার পর সংবাদ প্রকাশ করা উচিত। সংবাদ সংগ্রহে কোনো ধরনের সমস্যা হলে সরাসরি তার সঙ্গে বা সাংবাদিক নেতাদের সঙ্গে যোগাযোগ করারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X