মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

‘আইন সংশোধনের পর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অস্ত্র পাচ্ছেন’

ঢাকা অফিস
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) কর্মকর্তাদের আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য আধুনিক ৯ মিলিমিটার (৯ এমএম) অস্ত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সংশোধনের পর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের আধুনিক অস্ত্র, বিশেষ করে ৯ এমএম পিস্তল দেওয়া হবে। পাশাপাশি এসব অস্ত্র ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে, যাতে তারা মাদকবিরোধী অভিযানে আরও দক্ষতা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

তিনি জানান, শুধু অস্ত্র নয়, অধিদফতরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের জন্য হাজতখানা এবং প্রশিক্ষিত কুকুরেরও ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেকটি জেলায় উন্নত মাদক টেস্টের ল্যাবরেটরি করা হচ্ছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের আধুনিক অস্ত্রে সজ্জিত করতে শিগগিরই আইন সংশোধন করা হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী এক-দুই দিনের মধ্যেই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এরপর কর্মকর্তাদের আধুনিক অস্ত্র, বিশেষ করে ৯ মিলিমিটার পিস্তল দেওয়া হবে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে, যাতে তারা মাদকবিরোধী অভিযানে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন।

মন্ত্রী জানান, মাদক মামলার জট বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। এত মামলা ঝুলে থাকার অন্যতম কারণ পর্যাপ্ত বিচারকের অভাব।

মন্ত্রী আরও বলেন, মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সরকার প্রয়োজনীয় এখতিয়ারসম্পন্ন আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি মামলার সংখ্যা ও গুরুত্ব বিবেচনায় দ্রুত বিচার সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাদকদ্রব্যের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার সক্ষমতা বাড়াতে দেশের প্রতিটি জেলায় আধুনিক পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনার কথাও জানান সালাহউদ্দিন। তিনি বলেন, উদ্ধার হওয়া মাদক দ্রুত পরীক্ষার জন্য প্রত্যেক জেলায় একটি করে উন্নত ল্যাবরেটরি স্থাপনের প্রস্তাব ইতোমধ্যে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে নারী, শিশু, কিশোরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক। তিনি তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং মাদক নির্মূলে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X