মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চীনে বাংলাদেশের ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।

চীনা বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, দ্রুত এবং কার্যকর সেবা নিশ্চিত করতে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসা ও বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে। বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে ১৮০ দিনের একটি কঠোর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি জানান, ব্যবসা শুরু করার প্রক্রিয়া সহজ করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে নতুন ব্যবসার অনুমোদন এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যেই প্রদান করা হবে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের সুবিধা সৃষ্টি করবে।

তিনি জানান, চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি মোংলায় দ্বিতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

তারেক রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, উন্নত বস্ত্রশিল্প ও ওষুধশিল্প খাতে বিনিয়োগের জন্য বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনা দেওয়া হবে। বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা দেশে ফিরিয়ে নেওয়া এবং আইনি সুরক্ষার বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশের আগামী অর্থনৈতিক সাফল্যের গল্পে অংশ নেওয়ার জন্য চীনা কোম্পানিগুলোর সামনে বিশাল সুযোগ রয়েছে। আমরা চাই তারা বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হোক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X