মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মালয়েশিয়া সফরে উষ্ণ অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৬:৫০ পিএম
মালয়েশিয়া সফরে উষ্ণ অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফরের সময় দেশটির সরকার ও জনগণের উষ্ণ আতিথেয়তা এবং আন্তরিক অভ্যর্থনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলের কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা পাওয়া গেছে, তা অত্যন্ত হৃদয়গ্রাহী।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সময় থেকেই বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান।

তিনি মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দার-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগকে তিনি দুই দেশের সম্পর্কের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেন। তারেক রহমান বলেন, দুই দেশের মধ্যে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে মালয়েশিয়া সফরকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে দুই দেশের অংশীদারত্ব আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।

মালয়েশিয়া সফর শেষে বর্তমানে ৫ দিনের সফরে চীনে অবস্থান করছেন তারেক রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X