মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

হজে ৫৪ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি হাজি

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি বাংলাদেশি হাজি। অন্যদিকে চলতি বছর হজে গিয়ে মোট ৫৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, রোববার (২১ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ জন হাজি। মোট ১৬৪টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৪টি ফ্লাইটে ফিরেছেন ২৮ হাজার ৩৭১ জন, সৌদি এয়ারলাইনসের ৫৮টি ফ্লাইটে ২২ হাজার ৩০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন হাজি দেশে ফেরেন।

সরকারি মাধ্যমে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন হাজি। পাশাপাশি বেসরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫৯ হাজার ১২১ জন হাজি।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে ৫৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। এছাড়া এ বছর সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি এবারের হজে অংশ নেন, যার মধ্যে বাংলাদেশি ছিলেন ৭৮ হাজারের বেশি। হজের ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে থেকে, আর শেষ ফ্লাইটটি আগামী ৩০ জুন দেশে পৌঁছাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X