মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

চলন্ত বাইকে হামলায় যুবকের মৃত্যু, গ্রেফতার ২

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে মোটরসাইকেল চালানোর সময় মাথায় ইটের আঘাতে গুরুতর আহত যুবক রাফি (২৫) মারা গেছেন। সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন।

জানা গেছে, গত ১০ জুন রাত আনুমানিক ১টা ২০ মিনিটে কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকায় মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রাফি। পূর্ব শত্রুতার জেরে আগে থেকেই ওঁত পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায়। মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার সময় প্রধান অভিযুক্ত পারভেজ তার মাথার ডান পাশে ইট নিক্ষেপ করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান।

পরে হামলাকারীরা তাকে একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। পুরো ঘটনাটি পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। গুরুতর আহত অবস্থায় রাফিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন চৌধুরী বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হলেও পুলিশের তদন্তে জানা যায়, এটি ছিনতাই নয়; বরং এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২)। মামলার অপর আসামি আমিনকে র‌্যাব গ্রেফতার করেছে। আরেক আসামি ফয়সাল ওরফে কালুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

X