মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৬:০৫ পিএম
বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নথিসহ প্রয়োজনীয় সব কাগজপত্র ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে থাকা মামলার যাবতীয় নথি সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে। এখন সেখানকার সরকার ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান অপরাধ কর্মকাণ্ড দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, মোহাম্মদপুর বহু বছর ধরে বিভিন্ন অপরাধী চক্রের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। তবে সরকার এ পরিস্থিতির পরিবর্তনে দৃঢ়প্রতিজ্ঞ এবং এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, পূর্ববর্তী সরকারের তুলনায় বর্তমান সরকার দ্রুতগতিতে কাজ করছে এবং এর সুফল ইতোমধ্যে জনগণের কাছে দৃশ্যমান হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কার্যক্রম জনগণের নজরে এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যদের ওপর দায়িত্ব ও কাজের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে তাদের পুরস্কৃত করা হচ্ছে।

আওয়ামী লীগের বিষয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দলটিকে রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, বরং একটি ‘মাফিয়া সংগঠন’ হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য যেকোনো কর্মকাণ্ড সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X