মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
স্বাস্থ্যমন্ত্রী

মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, অন্য শাখা চলবে

ঢাকা অফিস
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০১:৫০ পিএম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে হাসপাতালটির অন্য শাখাগুলো চালু রাখতে কোনো বাধা নেই বলেও তিনি স্পষ্ট করেন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে “হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন” উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু প্যাথলজি নয়, মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে তাদের অন্য শাখা থাকলে তা চলতে কোনো বাধা নেই।

তিনি আরও জানান, নিয়ম ভঙ্গ ও চিকিৎসা ব্যবস্থাপনায় গাফিলতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করে বলেন, আদ-দ্বীন হাসপাতালে বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে। এতে চিকিৎসক, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর অবহেলা ছিল।

তিনি বলেন, এই ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে। অপরাধের শাস্তি হিসেবে শুধু হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অপরাধ করে সরকারের নিয়মকে অবজ্ঞা করে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই। স্বাস্থ্য খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

অনুষ্ঠানে তিনি দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি চিকিৎসক ও নার্সদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তবে তিনি বলেন, ডাক্তার ও নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সরকার সক্ষম হয়েছে। ভবিষ্যতে রোগীদের সেবার মান আরও উন্নত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X