বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

দিল্লিতে প্রবেশে বাধা : ঢাকায় ফিরে কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ করলেন তথ্য উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:৪০ পিএম
ছবি-সংগৃহীত

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত অনুষ্ঠান ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনে (আইওআরএ) অংশ নিতে ভারতের রাজধানী দিল্লিতে বিমানবন্দরে হেনস্তার শিকার হন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পরে দেশটির ইমিগ্রেশন থেকে প্রবেশের আমন্ত্রণ জানালেও তিনি আর না গিয়ে দেশে ফিরে এসেছেন। আজ সোমবার (১৫ জুন) সকাল সোয়া ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

ভারতের দিল্লি বিমানবন্দরের ঘটনায় বক্তব্য জানতে আজ সোমবার (১৫ মে) সকাল থেকে সাংবাদিকরা বিমানবন্দরের ভিআইপি গেটে অপেক্ষা করতে থাকে। কিন্তু তিনি এসময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

রবিবার (১৪ জুন) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হেনস্তার শিকার হন জাহেদ উর রহমান। এদিন কিছু গণমাধ্যমে তার আটক হওয়ার খবর আসে। কিন্তু তিনি আটক হননি। হয়রানির কারণে তিনি প্রবেশ না করে দেশে ফেরত এসেছেন।

সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং দিল্লীতে কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে সাধারণ পাসপোর্টেই প্রবেশ করতে গিয়েছিলেন তথ্য উপদেষ্টা। কূটনৈতিক পাসপোর্ট নেওয়ার সুযোগ থাকলেও তিনি নেননি। ভারতে প্রবেশের তালিকায় তার পাসপোর্ট রেস্ট্রিক্টেড করা আছে। যার কারণে প্রবেশের সময় উপদেষ্টাকে আটকে দেওয়া হয়।

জানা গেছে, ইমিগ্রেশনে দীর্ঘ সময় ড. জাহেদকে বসিয়ে রেখে নানা বিষয়ে জেরা করা হয়। এক পর্যায়ে বিরক্ত হয়ে তিনি পাসপোর্ট ফেরত চান। কিন্তু হেনস্তার শিকার হওয়াতে উপদেষ্টা জাহেদ দিল্লিতে প্রবেশ করেননি। তিনি দেশে ফেরত এসেছেন। এই ঘটনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও দীর্ঘ সময় ধরে বিমানবন্দরে অবস্থান করেন। পরে ইমিগ্রেশন থেকে অনুরোধ করা হলেও তিনি ফেরত চলে আসেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X