বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:৫০ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৩ জুন) দিনব্যাপী গুরুত্বপূর্ণ সফরে কক্সবাজার যাচ্ছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলাজুড়ে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের নভেম্বর মাসে পিএমখালী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতির ধারাবাহিকতায় পুনঃখনন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সেখানে একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেবেন।

দুপুর ১২টায় চকরিয়ার দুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই কর্মসূচিকে সরকারের অন্যতম বৃহৎ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বৃক্ষরোপণ কর্মসূচির পর প্রধানমন্ত্রী ২০২৪ সালের গণঅভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

শহীদ ওয়াসিমের মা প্রধানমন্ত্রীর এই সফরকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেছেন।

সফরকালে প্রধানমন্ত্রী নবগঠিত মাতামোহরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবগঠিত পেকুয়া পৌরসভার উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন।

এরপর তিনি চকরিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আয়োজিত রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জানান, কক্সবাজারের উন্নয়নে আন্তর্জাতিক মানের পাবলিক বিশ্ববিদ্যালয়, সমুদ্র গবেষণা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ, পর্যটন শিল্পের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফরে কক্সবাজারের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, কক্সবাজার সফরের সময় প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন বলে প্রত্যাশা রয়েছে।

তার মতে, এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের বিষয়ে পুরো অঞ্চল প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে তাকিয়ে আছে।

রাজনৈতিক জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারের ঐতিহ্যবাহী মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন করবেন।

রাতে কক্সবাজার শহরের লং বিচ হোটেলের অডিটোরিয়ামে সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। সমাবেশ শেষে রাত ১১টার দিকে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার সাজেদুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শামিম আরা স্বপ্না বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজর দেখার জন্য কক্সবাজারের সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X