মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

জুনের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:৪১ পিএম
জুনের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি জুন মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করবেন বলে জানিয়েছেন চীন সফররত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১১ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।

কায়সার কামাল বলেন, নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় বিদেশ সফরের গন্তব্য হিসেবে চীনকে বেছে নিয়েছেন। তার মতে, এই সিদ্ধান্ত দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে এবং কৌশলগত সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর বাংলাদেশ ও চীনের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী হবে এবং বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামোগত সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে।

বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের দৃঢ় ভিত্তি প্রতিষ্ঠায় জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ ও ২০০২ সালে চীন সফর করে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের এই সফরও দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে চীন সার্ককে কার্যকরভাবে ব্যবহার করতে পারে বলেও মন্তব্য করেন ডেপুটি স্পিকার।

তিনি বলেন, বর্তমান বিশ্বে জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উন্নয়নশীল দেশগুলোর ঋণের চাপ এবং আন্তর্জাতিক বাণিজ্যের অস্থিরতার মতো বড় চ্যালেঞ্জগুলো কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক অংশীদারত্ব অপরিহার্য হয়ে উঠেছে।

কায়সার কামাল বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য সম্প্রসারণ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

X