মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

টেকসই বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:৫৫ এএম
টেকসই বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত দায়িত্বশীলতা, কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, সরকার, বেসরকারি খাত, গবেষক, সুশীল সমাজ এবং সাধারণ জনগণের যৌথ অংশগ্রহণের মাধ্যমেই একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি উল্লেখ করেন, এ বছরের প্রতিপাদ্য হলো— ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং এটি বৈশ্বিক বাস্তবতায় পরিণত হয়েছে। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম হওয়ায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দেশের জনজীবন, অর্থনীতি এবং জীববৈচিত্র্যের ওপর গভীরভাবে পড়ছে।

রাষ্ট্রপতি বলেন, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্যহীনতা দেশের উন্নয়ন ও মানুষের জীবনমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খননের মাধ্যমে নতুন জলাধার সৃষ্টি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ নগরায়ণ, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং দূষণ নিয়ন্ত্রণে কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, জলবায়ু ও পরিবেশগত সংকট মোকাবিলা কোনো একক প্রতিষ্ঠান বা সরকারের পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন সমন্বিত ও অংশগ্রহণমূলক উদ্যোগ। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, সব অংশীজনের সক্রিয় সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

বাণীতে তিনি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)-এর উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির এ উদ্যোগকে স্বাগত জানান।

শেষে রাষ্ট্রপতি বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X