মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

আজ বিশ্ব পরিবেশ দিবস

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১০:২৪ এএম
আপডেট : ০৫ জুন ২০২৬, ১০:২৫ এএম
বিশ্ব পরিবেশ দিবস

বিশ্ব পরিবেশ দিবস আজ (৫ জুন)। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।

প্রতি বছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য ও আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। ২০২৬ সালের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। এই প্রতিপাদ্যের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস দীর্ঘ। ১৯৭২ সালের ৫ জুন সুইডেনের স্টকহোমে জাতিসংঘের মানবিক পরিবেশ বিষয়ক সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) শুরু হয়, যা ১৬ জুন পর্যন্ত চলেছিল। পরিবেশ রক্ষায় বৈশ্বিক উদ্যোগ জোরদার করতে সেই সম্মেলনের স্মরণে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয় ১৯৭৪ সালে।

বর্তমানে বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘের অন্যতম বৃহৎ বৈশ্বিক সচেতনতামূলক কর্মসূচিতে পরিণত হয়েছে। বিশ্বের ১০০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে দিবসটি উদযাপিত হয় এবং পরিবেশ সুরক্ষায় জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, উন্নয়ন সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা, সেমিনার এবং পরিবেশ সংরক্ষণবিষয়ক প্রচার কার্যক্রম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X