রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকার মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়। সেখানে মাদক ও জুয়ার প্রভাব বেশি। অপরাধীদের আটক করে দীর্ঘ সময় জেলে রাখা যাচ্ছে না আইনের দুর্বলতার কারণেই এজন্য আধুনিক আইন তৈরির মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে শিশু রামিসা হত্যার বিচারকাজ নিয়ে তিনি বলেন, এটি নিয়ে কোনো কথা বলতে চাই না, এটা আদালতের বিষয়। তবে সংক্ষিপ্ত সময়েই যেন বিচারকাজ শেষ হয় সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস সংক্রান্ত কারণে শ্বাসকষ্টে নবজাতকদের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ও বিষয়টি দেখছে। ঢাকাসহ বাংলাদেশে যানজট কিছুটা নিরসন হয়েছে। ঢাকায় এআই প্রযুক্তি ব্যাপকভাবে সফল। অন্যান্য শহরের সড়কের সব পয়েন্টে যান্ত্রিক অটোমেশন চালুর পরিকল্পনা রয়েছে। আগামী ১ থেকে ২ মাসের মধ্যে যানজট আরও কমে আসবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে পুশব্যাক ঠেকাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অ্যালার্ট আছে। সরকার যে কোনো ধরনের পুশব্যাকের বিরুদ্ধে। তবে বাংলাদেশি কোনো নাগরিক অবৈধভাবে অন্য দেশে অবস্থান করলে সরকারিভাবে সেটা দেখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকার মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়। সেখানে মাদক ও জুয়ার প্রভাব বেশি। অপরাধীদের আটক করে দীর্ঘ সময় জেলে রাখা যাচ্ছে না আইনের দুর্বলতার কারণেই। আধুনিক আইন তৈরির মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X