সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২৬

কাগজ ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে রাজধানীর ধানমন্ডিতে ২৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) মাগরিবের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাবের হোসেন চৌধুরীসহ দলের কয়েকজন সাবেক ও বর্তমান নেতা উপস্থিত ছিলেন।

জানাজায় দল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। জানাজা শেষে মরদেহবাহী গাড়িকে ঘিরে কিছু নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।

পরে মরদেহবাহী গাড়ি সেখান থেকে চলে গেলে ধানমন্ডি লেক এলাকায় পুলিশ অভিযান চালায়। লেকের বিভিন্ন পয়েন্টে অবস্থান করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়। সব মিলিয়ে আটক করা ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ২৬ জনে।

তবে আটকের বিষয়ে ধানমন্ডি থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X