সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মির্জা ফখরুল

১৭ বছর পর স্বাধীনভাবে জিয়াউর রহমানকে স্মরণ করার সুযোগ পেয়েছি

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৪:০০ পিএম
১৭ বছর পর স্বাধীনভাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করা যাচ্ছে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক পরিস্থিতির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে অপেক্ষাকৃত স্বাধীন পরিবেশে দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ মে) মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে ছিলাম। ফলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী যথাযথভাবে পালন করা সম্ভব হয়নি। আজ আমরা অনেক বেশি স্বাধীনভাবে এখানে এসে আমাদের প্রিয় নেতাকে স্মরণ করতে পারছি।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় আধুনিক চিন্তা ও সুশাসনের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন। দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এখনও সমানভাবে প্রাসঙ্গিক।

বিএনপি মহাসচিবের মতে, বাংলাদেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে জিয়াউর রহমান যে রাজনৈতিক দর্শন ও দিকনির্দেশনা রেখে গেছেন, তা বর্তমান সময়েও দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেই আদর্শ অনুসরণ করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা বারবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই এবং তার আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X