সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দরিদ্রদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০২:১৫ পিএম
দরিদ্রদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম। এই কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র, খাদ্যসামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান আনুষ্ঠানিকভাবে বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিভিন্ন নিম্নআয়ের মানুষের হাতে বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দেন। কর্মসূচির মাধ্যমে একযোগে দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে সহায়তা পৌঁছে দেওয়া হয়।

এই উদ্যোগের মাধ্যমে একসঙ্গে ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক সেবা কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী এই মানবিক কর্মসূচি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ১৬টি স্থানে পরিচালিত হবে। এসব কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X