মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের দেশপ্রেম ও নেতৃত্ব জাতির স্মৃতিতে অম্লান থাকবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১১:১৫ এএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জিয়াউর রহমানের সাদাসিধে ও নির্মোহ জীবনযাপন, বলিষ্ঠ নেতৃত্ব, প্রশ্নাতীত সততা এবং বাস্তবমুখী রাষ্ট্রনায়কোচিত কর্মকাণ্ড দেশের মানুষের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি বলেন, শহীদ জিয়ার কর্মময় জীবন, গভীর দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার চিন্তাধারা আগামী প্রজন্মের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি উল্লেখ করেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একটি দেশবিরোধী ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি নিহত হন।

তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

রাষ্ট্রপতির ভাষ্যমতে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে ২৬ মার্চের প্রথম প্রহরে জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাঁর স্বাধীনতার ঘোষণা ও আহ্বান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য দেশবাসীকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছিল।

মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বাক ও ব্যক্তি স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগ নেন। পাশাপাশি বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন।

দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ, স্বনির্ভরতা অর্জন এবং জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তিনি বিভিন্ন যুগান্তকারী কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করেছিলেন বলে উল্লেখ করেন রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা কর্মসূচি ছিল একটি উৎপাদনমুখী ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের সুস্পষ্ট রূপরেখা।

আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষায় তিনি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

বাণীর শেষাংশে রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য তুলনামূলকভাবে স্বল্প সময় পেলেও জিয়াউর রহমান গভীর দেশপ্রেম, ন্যায়পরায়ণতা, কর্তব্যনিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়েছিলেন। তাঁর নেতৃত্ব ও কর্মদর্শন আজও দেশের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

আদিতমারীতে তুচ্ছ বিরোধের জেরে সংঘর্ষ, কিশোর নিহত

X