সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:৫০ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও র‍্যাবের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৬ মে) পুলিশ সদর দফতরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনাগুলো সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, যেখানে পুলিশ ও র‍্যাবের ওপর হামলা হয়েছে, সেসব ঘটনা আমরা গভীরভাবে পর্যালোচনা করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব শিগগিরই এর ফলাফল দৃশ্যমান হবে।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে কার্যকর আইনের শাসনের অভাব ছিল এবং একটি “দুর্বৃত্তায়নের সংস্কৃতি” গড়ে উঠেছিল। তার ভাষায়, অনেকে মনে করেছিল রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র তৈরি করা সম্ভব। কিন্তু বর্তমান সরকার চায় সবকিছু নিয়ম ও আইনের আওতায় পরিচালিত হোক।

কোরবারি পশুর হাট মনিটরিংয়ের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টারের মনিটরিং সেল সবসময় কার্যকর থাকে। বিশেষ করে ঈদুল আজহার ৭ দিন আগে এবং ৭ দিন পর পর্যন্ত আরো শক্তিশালী থাকে। সেই অনুযায়ী লোকবল থাকে। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। পশুর হাটগুলোও মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।’

মন্ত্রী আরো বলেন, ‘যেসব জায়গায় এক্সপ্রেসওয়ে আছে, সেসব জায়গায় আলাদাভাবে যত্ন নেওয়া হচ্ছে। হাইওয়েতে সিসিটিভি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে, যেখানে নেই সেখানে বডি অন ক্যামেরা দিয়ে তদারকি করা হচ্ছে।’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘এবারের ঈদে বিগত সময়ের তুলনায় দুর্ঘটনার সংখ্যা কম রয়েছে। তবুও আমরা চেষ্টা করছি, দুর্ঘটনা যেন না ঘটে। যেগুলো হয়েছে, সেগুলো তাদের নিজস্ব গাফিলতির কারণে হয়েছে বলা যায়। গতকাল একটা দুর্ঘটনা হয়েছে, নওগাঁর কিছু লোক লোহা বহনকারী ট্রাকে উঠে যাচ্ছিল, হয়তো তারা ভাড়া সেফ করার জন্য ছাদে বা রডের ওপরে উঠে যাচ্ছিল। সেই ট্রাক দুর্ঘটনায় পতিত হয়, সম্ভবত ভারসাম্য হারিয়ে ফেলছিল। সেখানে ডেড স্পট অনেকের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। যদি যাত্রীরা সচেতন থাকে তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।’

জাল নোটের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জাল নোটের বিষয়ে আমরা সচেতন আছি। জাল নোট ধরতে পশুর হাটে মেশিন দেওয়া হয়েছে। লেনদেন করতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে সবাই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিতে পারবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

X