সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রামিসা হত্যা মামলা: ৫-৭ দিনের মধ্যে বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৫:৫০ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

রোববার (২৪ মে) দুপুরে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলার অভিযোগপত্র (চার্জশিট) একই দিন আদালতে জমা দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, বিশেষ আদালতে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই মামলার নিষ্পত্তি সম্ভব হবে।

তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামিকে ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পোস্টমর্টেম, ভিসেরা ও অন্যান্য গুরুত্বপূর্ণ রিপোর্ট সংগ্রহ করে গত রাতেই চার্জশিট প্রস্তুত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রয়োজনে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটিও বাতিল করা হতে পারে।

এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে রোববার আদালতে হাজির করা হয়েছে।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএনএ, ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্ট অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে, যাতে বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়।

তদন্ত কর্মকর্তাদের মতে, আদালতে ডিএনএ প্রতিবেদনের তথ্য আসামিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে ২০ মে নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হাজির করার পর তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X