সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পে স্কেলে আসছে নতুন সুবিধা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১০:১৪ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: সংগৃহীত

নতুন পে স্কেল বাস্তবায়নের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক সমাজেও চলছে ব্যাপক আলোচনা।

জানা গেছে, নতুন সরকারি বেতন কমিশনের সুপারিশে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের মূল বেতন ১১ হাজার টাকা থেকে প্রায় দ্বিগুণ করার সুপারিশ নিয়ে আলোচনা চলছে, যা বাস্তবায়ন হলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। শুধু শিক্ষকই নন, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্যও তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে।

একই সঙ্গে টিফিন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে নতুন পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি তৈরি হয়েছে কিছু শঙ্কাও। নবম পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকরা একই হারে বেতন-ভাতার সুবিধা পাবেন কি না, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। ফলে কয়েক লাখ শিক্ষক-কর্মচারীর মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় জানা গেছে, বর্তমান সরকারি বেতন কাঠামোর আওতায় থাকা কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে স্কেল কার্যকর হলে সুবিধা পাবেন। অর্থাৎ, শুধু মূল বেতন নয়, ধাপে ধাপে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও নতুন কাঠামোর সঙ্গে সমন্বয় করা হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X