সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন

বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৭:৩৫ পিএম
বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প

নারায়ণগঞ্জের একটি খামারে থাকা বিরল অ্যালবিনো (শ্বেত) মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। মাথার ঢেউখেলানো সোনালি চুলের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। এবার সেই ব্যতিক্রমী মহিষকে পবিত্র ঈদুল আজহায় কোরবানি দেওয়া হবে।

বাংলাদেশের এই অদ্ভুত ও বিরল মহিষের গল্প আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ২১ মে মহিষটিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির তোলা ছবিও প্রকাশ করা হয়।

টেলিগ্রাফের প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘বাংলাদেশ টু স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য অ্যালবিনো বুল’। প্রতিবেদনে বলা হয়, চার বছর বয়সী এই মহিষটির ওজন প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড বা প্রায় ৬৮০ কেজি।

বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প

মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা জানান, তার ভাই মহিষটির চুলের স্টাইল দেখে মজা করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এর নাম রাখেন। এরপর থেকেই খামারজুড়ে এটি হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু।

মে মাসজুড়ে ঢাকার কাছাকাছি ওই খামারে শত শত মানুষ ভিড় করেছেন শুধু এই মহিষটিকে এক নজর দেখার জন্য। দর্শনার্থীদের অনেকেই জানিয়েছেন, মহিষটির চুলের স্টাইল সত্যিই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিছুটা মিল রয়েছে। এমনকি এক দর্শনার্থী জানান, তার ভাগনে এই মহিষটিকে দেখতে প্রায় এক ঘণ্টা নৌকায় ভ্রমণ করে এসেছে।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। প্রতি বছরের মতো এবারও সারা দেশে লাখ লাখ গবাদিপশু কোরবানি দেওয়া হবে। সেই তালিকায় রয়েছে আলোচিত এই ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিও।

গত এক বছর ধরে মহিষটিকে লালন-পালন করা জিয়া উদ্দিন মৃধা আবেগঘন কণ্ঠে বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে ঈদুল আজহার মূল শিক্ষাই হচ্ছে ত্যাগ স্বীকার করা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X