সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৩:০০ পিএম
আগামীকাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক সফরে আগামীকাল শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন, পাশাপাশি একাধিক উন্নয়ন ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।

জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, সকালে রাজধানী ঢাকা থেকে সড়কপথে যাত্রা করে তিনি পৌঁছাবেন ত্রিশাল এলাকায়। সকাল ৯টায় ঢাকা থেকে রওনা হওয়ার পর দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

দুপুর ১২টায় ত্রিশালে একটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি। এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম-এর স্মৃতিবিজড়িত ত্রিশালে বহু বছর পর জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী উদযাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

সফরের অংশ হিসেবে বিকেলে নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করবেন তিনি। দলীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ময়মনসিংহ জেলা প্রশাসন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা, যান চলাচল ও জনসমাগম ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালে তিন দিনব্যাপী নানা আয়োজন চলছে। নজরুল অ্যাকাডেমি মাঠে বসে মেলা, পাশাপাশি একই মাঠে নজরুল মঞ্চে দিনব্যাপী চলে আলোচনাসভা ও সংস্কৃতি অনুষ্ঠান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X