সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

এপ্রিল মাসে সেরা ২০ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট দিলেন পুলিশ সুপার

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৯:০৮ পিএম
নিজ দায়িত্ব পালনে সেরা হয়েছেন যশোরের ২০ জন পুলিশ সদস্য

গত এপ্রিল মাসে ভালো কাজ ও নিজ দায়িত্ব পালনে সেরা হয়েছেন যশোরের ২০ জন পুলিশ সদস্য। তাদের জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ওই ২০ জন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, এপ্রিল মাসের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন শার্শা থানার পরিদর্শক ফারুক আহমেদ, জেলা পুলিশের অপরাধ শাখার পরিদর্শক মো. শহীদ তিতুমীর, প্রশাসন ও অর্থ বিভাগের ইন্সপেক্টর আজিজ আহমেদ, ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন শাখার পরিদর্শক এবং পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ ইন্সপেক্টর মীর শরিফুল হক।

এছাড়া সেরা উপ-পরিদর্শক হয়েছেন চৌগাছা থানার ইমরান হোসেন রাজু, জেলা ডিবি পুলিশের অলোক কুমার দে, সালাউদ্দিন খান কামাল হোসেন এবং জেলা পুলিশের বিশেষ শাখার আশিকুল আলম।

সেরা সহকারী উপ-পরিদর্শক হয়েছেন সিডিএমএস শাখার রেজেক আলী এবং বিশেষ শাখার মুজাফফর হোসেন। জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল মেজবাহ এপ্রিল মাসের সেরা হয়েছেন।

এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন পুলিশ মিডিয়া সেলের নায়েক আমিনুল ইসলাম ও কনস্টেবল তৌহিদুল আলম রঞ্জন।

বিশেষ পুরস্কার পেয়েছেন সাইবার ক্রাইম জোনের উপ-পরিদর্শক নুর ইসলাম ও উপ-পরিদর্শক দেবব্রত ঘোষ। এছাড়া এই শাখা থেকে আরও বিশেষ পুরস্কার পেয়েছেন কনস্টেবল আসাদুর রহমান, আতিকুর রহমান ও সৌরভ সরকার।

এপ্রিল মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই ২০ জন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X