সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

ঢাকা অফিস
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৭:০৫ পিএম

সরকার ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাহিনীর সক্ষমতা উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে আয়োজিত ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরাই সবার আগে মানুষের পাশে দাঁড়ান। তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, পর্যাপ্ত জনবল এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলা জরুরি। একই সঙ্গে অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে এদিন পাসিংআউটের মাধ্যমে আড়াই শতাধিক নতুন সদস্য ফায়ার সার্ভিস বাহিনীতে যোগ দেন। এসময় বুনিয়াদি প্রশিক্ষণে বিশেষ কৃতিত্ব অর্জনকারী নয়জন সদস্যকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়া সাহসিকতা ও রাষ্ট্রীয় অবদানের স্বীকৃতিস্বরূপ আরও ২০ সদস্যকে পদক দেওয়া হয়। গত তিন বছরের বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১৩৮ জন সদস্যকে পদক প্রদান করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X