সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হতে যাচ্ছে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৬:৫০ পিএম
হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর

অবশেষে চালু হতে যাচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, নির্ধারিত সময়কে সামনে রেখে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে সম্পন্ন করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, বহুপাক্ষিক আলোচনা ও সমন্বিত কর্মকৌশলের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য উদ্বোধনের তারিখ হিসেবে ১৬ ডিসেম্বরকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকা জুড়ে রয়েছে টার্মিনাল ১, টার্মিনাল ২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ সব এলাকায় ওয়াইফাই কভারেজ নিশ্চিত করা হয়েছে। ফলে যাত্রীরা বিমানবন্দরে অবস্থানকালে বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন।

নতুন তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রীসেবা, লাগেজ ব্যবস্থাপনা, ইমিগ্রেশন কার্যক্রম এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আরও গতি আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে দেশের বিমান পরিবহন খাতেও নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X