রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ডিজিটাল ডিভাইসে ঝাপসা হচ্ছে শিশুদের ভবিষ্যৎ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১০:৩৮ এএম
ছবি: সংগৃহীত।

একটা সময় শৈশব মানেই ছিল খোলামাঠে দৌড়ঝাপ, বন্ধুদের সঙ্গে গল্প আর প্রাণখোলা হাসি। কিন্তু এখনকার শিশুদের বেশিরভাগ সময় কাটে ডিজিটাল ডিভাইসের স্ক্রিনে; যার প্রভাব পড়ছে তাদের শরীর ও মনে।

এককথায় অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারে চোখ হারাচ্ছে ঢাকার শিশুরা। কেননা দৈনিক সাড়ে চার ঘন্টার বেশি সময় ডিভাইস আসক্তির ফলে প্রতি তিনজনের মধ্যে দুজন শিশুই ভুগছে চোখের সমস্যায়— এমন তথ্য উঠে এসেছে আইসিডিডিআরবির এক গবেষণায়। এতে দেখা যায়, ৮০ ভাগ শিশু নিয়মিত ভুগছে মাথাব্যথায়।

এ প্রসঙ্গে একজন অভিভাবক বলেন, এক ঘণ্টা দুই ঘণ্টা মোবাইল দেখতেই থাকে। যদি বলি মোবাইল রেখে দাও— হ্যাঁ, এদিকে মোবাইলটা দেখতে দেখতে তার চোখ লাল হয়ে যায়, ফুলে যায়, তারপরেও মোবাইল রাখে না।

আরেক অভিভাবক মা বলেন, মোবাইল, টিভি, যেকোনো ডিভাইস— ট্যাব হোক, ল্যাপটপ হোক সবকিছুর প্রতি আসক্ত বাচ্চা। এগুলো কিভাবে পারে জানি না, ইউটিউবও বের করতে পারে নিজে নিজে।

সন্তানের ডিভাইস ব্যবহার প্রসঙ্গে আরেকজন অভিভাবক বলেন, পরীক্ষা ছিল, পরীক্ষা থেকে আসার পর বলতেছে মোবাইলটা দেও। তো মোবাইলটা আমি দিলাম। আধা ঘণ্টা দেখার পরে বলতেছে— আমার মাথা ঘুরাচ্ছে, ব্যথা করছে। এসব কথা আমাকে বলছে।

অতিরিক্ত ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষতি সম্পর্কে জানতে ঢাকার ছটি স্কুলের ৪২০ জন শিক্ষার্থীকে নিয়ে গবেষণা করে আইসিডিডিআরবি। এতে দেখা যায়, প্রতি তিনজনে দুজন ভুগছে চোখের সমস্যায়, আর ৮০ শতাংশ শিশু প্রায়ই আক্রান্ত হচ্ছে মাথাব্যথায়।

গবেষণা বলছে, শিশুরা দিনে গড়ে সাড়ে চার ঘন্টার বেশি সময় কাটাচ্ছে স্মার্টফোন, টিভি, ট্যাব কিংবা গেমিং ডিভাইসে; অথচ আন্তর্জাতিকভাবে ডিভাইস ব্যবহারের স্বীকৃত সময় সর্বোচ্চ দুই ঘন্টা।

ওই গবেষণায় আরও দেখা গেছে, প্রতি পাঁচজন শিশুর অন্তত দুজন দুশ্চিন্তা, অতিচঞ্চলতা কিংবা আচরণগত সমস্যায় ভুগছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X