সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘হামে শিশুমৃত্যু উদ্বেগজনক, টিকার সংকট গ্রামে প্রকট’

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত।

দেশে হামের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে শত শত শিশুর মৃত্যুকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। এ পরিস্থিতির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

শনিবার (১৬ মে) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা শাখার তৃণমূল দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, হামে আক্রান্ত হয়ে অসংখ্য মা সন্তান হারাচ্ছেন, যার দায় রাষ্ট্র এড়াতে পারে না। স্বাস্থ্যখাতে দুর্নীতি ও লুটপাট বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি। তার অভিযোগ, শিশুদের টিকাদানের আওতায় আনতে সরকারের ব্যর্থতার কারণেই এমন হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, এখনো দেশের বিভিন্ন এলাকায় শিশুরা প্রয়োজনীয় টিকা পাচ্ছে না। গ্রাম ও শহরের মধ্যে টিকা প্রাপ্তিতে বৈষম্য রয়েছে। এছাড়া হাম প্রতিরোধে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা, আইসিইউ সেবা ও জরুরি স্বাস্থ্য কার্যক্রমেও ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সভায় তিনি বলেন, বর্তমান সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে সরকারের বিরুদ্ধে জনরোষ আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

মুগদা থানা সংলগ্ন একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুগদা থানা সভাপতি হাজী মোহাম্মদ হানিফ শিকদার এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ডা. মো. সাইফুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন মুগদা থানা সহসভাপতি মাওলানা মোস্তফা কামাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ জানে আলম সোহেল ও জয়েন্ট সেক্রেটারি আবুল কাশেমসহ অন্যান্য নেতারা।

পরে ভয়াবহ হামের প্রাদুর্ভাব থেকে দেশবাসীর সুরক্ষা এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X