সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
প্রধানমন্ত্রী

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, সেটি পূরণ করে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৫:৪৫ পিএম
কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী।

কুমিল্লার বরুড়ায় আয়োজিত এক পথসভায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি কাজ শুরু করেছে। তিনি দাবি করেন, খাল খনন, ফ্যামেলি কার্ড বিতরণ এবং কৃষকদের জন্য কৃষক কার্ড কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, সেটি পূরণ করে। আমরা বলেছিলাম খাল খনন করবো, সেই কাজ শুরু করেছি। মা-বোনদের হাতে ফ্যামেলি কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। পাশাপাশি কৃষকদের হাতে কৃষক কার্ড দেওয়ার কাজও চলমান রয়েছে।

তিনি দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন। তার ভাষ্য অনুযায়ী, গত ১৬ থেকে ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং সরকারের বিরুদ্ধে কথা বললে গুম, মামলা ও গ্রেপ্তারের শিকার হতে হতো।

তিনি আরও বলেন, “২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যারা এসব করতো, তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রধান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা।”

স্বাধীনতার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং এখন সেই স্বাধীনতার চেতনাকে সামনে রেখে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। তিনি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

কুমিল্লা বিভাগ প্রসঙ্গে তারেক প্রধানমন্ত্রী রহমান বলেন, ‘কুমিল্লা মানুষের দাবি, বিভাগ চাই। এ দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ তা হলে সেটি বাস্তবায়ন হবে।

কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণে দ্রুত চেষ্টা করবো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X